× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিভিকে যুগোপযোগী করতে হবে : তথ্য উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৭:৪৬ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (১১ মার্চ) বিটিভির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিটিভির অনুষ্ঠানকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠান সংরক্ষণের তাগিদ দিয়ে মাহফুজ আলম বলেন, বিটিভির পুরাতন অনুষ্ঠান ও সংবাদ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে, যাতে যে কেউ যেকোনো সময় পুরাতন অনুষ্ঠানমালা দেখার সুযোগ পান।

উপদেষ্টা বিটিভির উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বিটিভির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন, অডিটোরিয়াম, আর্কাইভ ও বিভিন্ন স্টুডিও পরিদর্শন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা