× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকা’র ইফতার অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ০০:১৮ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকা এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সাংবাদিক নেতা মোল্লা জালাল, কুদ্দুস আফ্রাদ, সাখাওয়াত হোসেন বাদশা, সরদার ফরিদ, সাজ্জাদ আলম তপু, আকতার হোসেন, নজরুল ইসলাম মিঠু, উদয় হাকিম, কামাল পাশা চৌধুরী, আবু সালেহ আকন, হারুন জামিল, সাঈদ খান, মাইনুল হাসান সোহেল, মির্জা মেহেদী তমাল, এরফানুল হক নাহিদ, মাহমুদুল হাসান, তানজিল রিমন।

সিনিয়র সাংবাদিক ফারুক আহম্মেদ তালুকদার, আব্দুল হামিদ, দিলীপ সরকার, আব্দুস সেলিম, বিশ্বজিৎ দত্ত প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, বিএনপি নেতা নাজমুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এজমল হোসেন পাইলট, ঢাকা বার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া, হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, লে.কর্ণেল (অব) নূর খান, মেজর (অব) আবু বকর সিদ্দিক, ঢাকাস্থ আটপাড়া সমিতির সভাপতি কবির খান, মোখলেছুর রহমান মুক্তাদির, জহির ফারুকসহ নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকা’র দুই শতাধিক সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা