× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক কাওসার আজমের বাবার মৃত্যুতে ডিআরইউ ও বিএআরএফের শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৯:১২ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১৯:১৩ পিএম

সাংবাদিক কাওসার আজমের বাবার মৃত্যুতে ডিআরইউ ও বিএআরএফের শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমের বাবা মো. চান্দুল্লাহ শেখ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

কাওসার আজমের পিতার মৃত্যুতে ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বিএআরএফের নির্বাহী কমিটি এবং ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) সভাপতি জলিল মুন্না রায়হান ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ রাত ৯টায় সিরাজগঞ্জের সলঙ্গার বাসুদেবকোল নিজ গ্রামে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা