× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূ-স্বর্গ : কাদের গনি চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪ ২০:৫৯ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪ ২১:০১ পিএম

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূ-স্বর্গ : কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূ-স্বর্গ। আবহমান কাল থেকে এ দেশের আপামর জনতা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে আসছে । যেখানে নেই কোনো হিন্দু-মুসলিমের দ্বন্দ্ব, নেই কোনো জাতি-ধর্মের বিদ্বেষ। সামাজিক সহাবস্থান এতই মধুর যে সবাই এখানে এক পরবিারের মতো আছি। আমাদের ঈদে তারা আসে ,তাদের পুজো-পার্বণে আমরা যাই। এক আড্ডা থেকে আজানের ধ্বনি শুনে মুসলিম যাচ্ছে মসজিদে, প্রার্থনার সময় হয়ে গেছে বলে খ্রিস্টান যাচ্ছে গির্জায়, হিন্দু যাচ্ছে মন্দিরে পুজো দিতে আর বৌদ্ধগণ যাচ্ছে তাদের প্রার্থনাগৃহ প্যাগোডায়। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নিদর্শন দুনিয়ার ইতিহাসে বিরল।

সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন। স্কলার্স ফোরাম বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে।

কাদের গনি চৌধুরী বলেন, আমরা মুসলমান, হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান সবাই মিলে দেশ স্বাধীন করেছে। এ দেশের মালিক আমরা সবাই। কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে সহ্য করতে পারছে না একটি স্বার্থান্বেষী মহল। তারা বার বার চেয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে। কিন্তু এ দেশের সচেতন মানুষ বার বার তাদের হীন প্রচেষ্টাকে ভেস্তে দিয়েছে। তবে সমূলে ঊৎপাটন করা সম্ভব হয়নি। গত ৫ আগস্ট ছাত্র ও গণহত্যাকারি হাসিনা সরকারের পতনের পর উনি যখন দেশ ছেড়ে পলায়ন করেন তখন তার চেলা-চামুণ্ডারা এ দেশে বসে সংখ্যালঘু কার্ড খেলার নীলনকশা আঁকতে থাকে এবং দেশকে অস্থিতিশীল করে ছাত্রজনতার এক মহাবিপ্লবকে নসাৎ করার উদ্দেশ্যে তথাকথিত ‘প্রতিবিপ্লবের’ নামে নৈরাজ্য সৃষ্টি করতে থাকে। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা হিন্দুদের মন্দিরগুলোকে টার্গেট করে। কিন্তু ছাত্র-জনতা তাদের এই ষড়যন্ত্রকেও রুখে দিয়েছে। এখন তারা ভারতকে ব্যবহার করছে। ভারতের গণমাধ্যম এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে।

সাংবাদিকদের এ নেতা বলেন, আমাদেরকে তারা যখন পেটান, আমাদের সন্তানদের হত্যা করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হয়। আর মার খেলে হয়ে যান সংখ্যালঘু; এটাতো মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে অথচ তারা বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়ে রাম মন্দির বানায়। মানবতার কথা বলে, অথচ ফেলানীদের হত্যা করে কাটা তারে লাশ ঝুলিয়ে রাখে।

কাদের গনি চৌধুরী বলেন, দেশের শান্তি বিনষ্ট করতে পতিত স্বৈরাচার দেশের বাইরে বসে অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে, এখন তাদের টার্গেট সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করা।

তিনি বলেন, যুগ যুগ ধরে দেশে মধ্যে যে সম্প্রীতির সেতুবন্ধন তা যেন কোনো ষড়যন্ত্রই ফাটল ধরাতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। ভারতই হাসিনাকে মহা স্বৈরাচারী বানানোর মূল কারিগর।

কাদের গনি বলেন, ভারতের দাসত্ব করার জন্য দেশ স্বাধীন হয়নি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আগ্রাসী ভারতকেও রুখে দিতে পারবে লড়াকু বাঙালি।

তিনি আরও বলেন, ভারতই বিশ্বের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক দেশ, তারা নিজেদের দেশে সংখ্যালঘুদের অত্যাচার নিপীড়ন করে। তাদের কোন অধিকার নেই আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করা।

ড. আবুল ফাতাহ মোহাম্মদ মুহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ড. একেএম মাহবুবুর রহমান, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক, থোয়াই চিং মং শাক, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের থিওফিল রোজারিও, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল, শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা