× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদপত্রের মানুষ গিয়াসউদ্দিন আহমেদ মারা গেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ২২:২৬ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ২২:২৭ পিএম

সংবাদপত্রের মানুষ গিয়াসউদ্দিন আহমেদ মারা গেছেন

দেশের সংবাদপত্র প্রকাশনা জগতের একনিষ্ঠ কর্মী গিয়াসউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান, নাতি, নাতনিসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

প্রয়াত আলোকচিত্র সাংবাদিক সানজিদ আহমেদ শিপু ছিলেন তার কনিষ্ঠ সন্তান। শনিবার বাদ আছর ঢাকার মধ্যবাড্ডা কবরস্থান মসজিদে জানাজা শেষে এই কবরস্হানে দাফন করা হয়েছে। 

গিয়াসউদ্দিন আহমেদ সত্তরের দশকের শুরুতে দৈনিক বাংলার বাণীর মুদ্রণ ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দি বাংলাদেশ টাইমস, দৈনিক জনতা, দৈনিক নয়া দিগন্ত, শেয়ার বাজারসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশনা ব্যবস্থাপনার বিভিন্ন দায়িত্বে কাজ করেন।

আগামীকাল সোমবার বাদ আছর মধ্যবাড্ডা কবরস্থান সংলগ্ন নিজ বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়ায় তার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনসহ শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা