× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সনৎ নন্দী আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৩ পিএম

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সনৎ নন্দী । ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সনৎ নন্দী । ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খবরের বার্তা সম্পাদক সনৎ নন্দী আর নেই। তিনি দীর্ঘদিন যাবত কিডনি সমস্যাসহ নানাবিধ শারীরিক জটিল রোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পোস্তগোলা শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।  

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া  সনৎ নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ সনৎ নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা