× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলায় নিন্দা ও প্রতিবাদ বিএসআরএফের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৯ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০০:০০ এএম

৬ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলায় নিন্দা ও প্রতিবাদ বিএসআরএফের

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ৬ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএসআরএফ।

পেশাদার এ ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে বলেও মনে করে বিএসআরএফ নেতৃবৃন্দ।

সোমবার  (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএসআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, পেশাদার এ ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহবান জানাচ্ছি।

তারা আরও বলেন, এসব সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে বিষয়ে তদন্ত করতে কোনো আপত্তি নেই। তবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের বন্ধ করতে হবে।

সম্প্রতি হত্যা মামলার শিকার হওয়া বিএসআরএফের ৬ সদস্য হলেন- শ্যামল সরকার, মাঈনুল আলম, সৈয়দ শুকুর আলী শুভ, শরীফুল ইসলাম, শাহনাজ শারমীন ও জিহাদুর রহমান জিহাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা