× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রধান উপদেষ্টাকে ভারতের চার সংগঠনের চিঠি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৯ পিএম

সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রধান উপদেষ্টাকে ভারতের চার সংগঠনের চিঠি

বাংলাদেশে সাংবাদিকদের হয়রানি বন্ধে এবং তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও মিথ্যা মামলা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতভিত্তিক সাংবাদিকদের চারটি সংগঠন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন সংগঠনগুলোর নেতারা। চিঠিতে একই সঙ্গে গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছেন তারা।

দ্য ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার (এফসিসি) প্রেসিডেন্ট এস ভেংকট নারায়ণের স্বাক্ষরে যৌথ চিঠির অন্য তিনটি সংগঠন হলো— প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই), ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস (আইডব্লিউপিসি) এবং প্রেস অ্যাসোসিয়েশন (পিএ)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পাঠানো এ-সংক্রান্ত চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫২ জন জ্যেষ্ঠ সংবাদকর্মীকে হত্যার মামলায় জড়ানো হয়েছে, যাদের কয়েকজনকে ইতোমধ্যে কারারুদ্ধ করা হয়েছে। এ ছাড়া অনেক সাংবাদিকের বিরুদ্ধে অযাচিত অভিযোগ করা হয়েছে; যা মতপ্রকাশের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।’

প্রধান উপদেষ্টার উদ্দেশে চিঠিতে বলা হয়, ‘আমরা আশা করি, আপনিও আমাদের সঙ্গে একমত হবেন, একটি মুক্ত সংবাদমাধ্যম বাংলাদেশের গর্ব হওয়া উচিত। ভিন্নমত এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাকে দমন করা শুধু আপনার প্রশাসনের নয়, একটি দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে।’

এতে অনুরোধ করা হয়, ‘বিশ্বব্যাপী সম্মানিত একজন নোবেল শান্তি বিজয়ী হিসেবে প্রধান উপদেষ্টা এসব বিষয়ে (মামলা) হস্তক্ষেপ করবেন এবং সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে তারা ভয় ও পক্ষপাতিত্ব ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে পারেন।’

যারা সংবাদমাধ্যমের স্বাধীনতার শত্রু এবং সাংবাদিকদের হয়রানি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে। একই সঙ্গে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার সাংবাদিকদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিতে অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা