× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার ৪ দিনের রিমান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১৮:১১ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৪ ১৯:০৩ পিএম

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার ৪ দিনের রিমান্ড

বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টঙ্গীতে গুলি করে পোশাক কর্মী হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানার একটি মামলায় গ্রেপ্তারের পর তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৪ দিনের মঞ্জুর করেন। 

এর আগে বুধবার এ দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়। তারা তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে (টিকে-৭১৩) ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে যান। সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা