× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআরইউর সদস্য গ্রেপ্তার ও নিখোঁজে উদ্বেগ প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ২২:০৪ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৪ ২২:২৫ পিএম

ডিআরইউর সদস্য গ্রেপ্তার ও নিখোঁজে উদ্বেগ প্রকাশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একাংশের সাবেক কার্যনির্বাহী সদস্য হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খান গ্রেপ্তার ও সদস্য আসিফ শওকত কল্লোল বাসায় না ফেরার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

শুক্রবার (২৬ জুলাই) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। 

তারা বলেন, ডিআরইউর সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

ডিআরইউর সদস্য সাইদ খানের স্ত্রী ডিআরইউকে জানায়, তার স্বামীকে পুলিশ পরিচয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বাসা থেকে তুলে নিয়ে গেছে। শুক্রবার তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আমরা তার ন্যায়বিচার আশা করি।

অপরদিকে আরেকজন সদস্য আসিফ শওকত কল্লোলের স্ত্রী জানান, বৃহস্পতিবার রাতে তার স্বামী বাসায় ফেরেনি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না।

কল্লোলকে খুঁজে পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান নেতৃবৃন্দ।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা