× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমানা গ্রুপ নিয়ে সংবাদ প্রচার

রাজশাহীতে সাংবাদিককে হুমকির অভিযোগ

রাজশাহী অফিস

প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৮:৫৩ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৪ ১৯:০০ পিএম

রাজশাহীতে কর্মরত যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান শিবলী নোমান। প্রবা ফটো

রাজশাহীতে কর্মরত যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান শিবলী নোমান। প্রবা ফটো

রাজশাহীতে যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান শিবলী নোমানকে সামাজিকমাধ্যমে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে নিরাপত্তা ও ঘটনার প্রতিকার চেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন আরইউজের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান।

গত মঙ্গলবার থেকে আমানা গ্রুপের বিতর্কিত ব্যবসায়িক কর্মকাণ্ড ও বিদেশি কোম্পানিতে তাদের ‘রহস্যময়’ সম্পৃক্ততা নিয়ে শিবলী নোমানের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়।

জিডিতে তিনি সন্দেহ প্রকাশ করেন, ওই প্রতিবেদনের সূত্র ধরেই তাকে ‘পিটিয়ে মারা’ বা ‘গলা চেপে ধরার’ মতো হুমকি দেওয়া হচ্ছে। জিডিতে তিনি হুমকিদাতাদের সামাজিক মাধ্যমের লিংকগুলো উল্লেখ করেন।

শিবলী নোমান প্রায় ২৪ বছর ধরে সাংবাদিকতা করছেন। আজকের কাগজ, সমকাল, চ্যানেল টোয়েন্টিফোর হয়ে তিনি এখন যমুনা টেলিভিশনে কাজ করেন।

আমানা গ্রুপের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনে গ্রুপটি ও তাদের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তার সঙ্গে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ও তার স্ত্রীর ব্যবসায়িক সম্পর্কের বিষয় উঠে আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা