নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৬:১৪ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ১৭:৪৩ পিএম
‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহরিয়ার বাঁধন। ছবি : সংগৃহীত
সাংবাদিকতায় ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহরিয়ার বাঁধন। ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটি এ সম্মাননা প্রদান করে।
শুক্রবার (৩১ মে) বিকালে রাজধানী ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসবে সম্মাননা স্মারক তুলে দেন বিচারপতি এস এম মজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীরপ্রতীক। বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড. মো. আবু তারিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শাহরিয়ার হাসান সাংবাদিকতার পাশাপাশি পেশাদার সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম-আইআরএফ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা-এন্টারপ্রেনার নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেন।
শাহরিয়ার ছাড়াও এ সম্মাননা পান, একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা শোভা, এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হক সুজন, বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেনকে।