× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া জার্নালিস্ট ফোরামের দায়িত্ব গ্রহণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৪:৩১ পিএম

আপডেট : ০১ জুন ২০২৪ ১৮:৪২ পিএম

বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার নবগঠিত কমিটি (২০২৪-২৬) অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। প্রবা ফটো

বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার নবগঠিত কমিটি (২০২৪-২৬) অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। প্রবা ফটো

বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার নবগঠিত কমিটি (২০২৪-২৬) অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় ঢাকায় সংগঠনের নতুন কমিটির অভিষেক ও বিদায়ি কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নতুন কমিটির সভাপতি এহসান পারভেজ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন কমিটির সব সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বিদায়ি কমিটি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করার জন্য সবাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এ সময় বগুড়া জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা দৈনিক করতোয়া পত্রিকার বিশেষ প্রতিবেদক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ আহমেদ অটলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে  ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ অ্যান্ড ওয়ান ফার্মা লিমিটেডের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান বলেন, বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক ও দর্শকের কাছে তুলে ধরবে। বগুড়ার ইতিহাস, ঐতিহ্যের কথা দেশের মানুষের কাছে তুলে ধরবে বগুড়া জার্নালিস্ট ফোরাম সেই প্রত্যাশা করেন। বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার পাশে থাকার আশ্বাস দেন তিনি। 

ফোরামের উপদেষ্টা দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এই সংগঠন সামনে আরও সুন্দর হবে সেই কামনা করেন। এছাড়া অনুষ্ঠানে উপদেষ্টা আশিসুর রহমান শুভ, মাহমুদ হাসান ও উত্তম চক্রবর্তী বক্তব্য রাখেন।  

 সভাপতি এহসান পারভেজ তুহিন ও সাধারণ সম্পাদক হাবিব রহমান বগুড়া জার্নালিস্ট ফোরামের সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীর নাম ঘোষণা করেন।

 তারা বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকাকে সামনে এগিয়ে নিতে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা