× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ২০:৩২ পিএম

সেলিনা হোসেনের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে। প্রবা ফটো

সেলিনা হোসেনের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে। প্রবা ফটো

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার-২০২৪ পেয়েছেন কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। বাংলাদেশের আবিষ্কার প্রকাশন ও ভারতের সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান করে। 

সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে পুরস্কারের অর্থ মূল্যমান টাকা সেলিনা হোসেনের হাতে তুলে দেওয়া হয়। তার হাতে পুরস্কারের অর্থ তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক ত্রিদীব কুমার চট্টোপাধ্যায়।

এ সময় সমরেশ মজুমদারের কন্যা দোয়েল মজুমদার, কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্যা দেবলিনা মুখোপাধ্যায়, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবি হাসান হাফিজ, কবি ও নাট্যকার ফরিদ আহমদ দুলাল, আবিষ্কার কর্ণধার দেলোয়ার হাসান উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে সমরেশ মজুমদার স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন সেলিনা হোসেনসহ অতিথিরা। স্মারকগ্রন্থে সমরেশ মজুমদারকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শোকবাণী ও সংযোজন করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের ৩৬জন লেখকের লেখা এতে স্থান পেয়েছে।

উল্লেখ্য, সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিবছর পশ্চিমবঙ্গের একজন এবং বাংলাদেশে একজন সাহিত্যিককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বছর পশ্চিমবঙ্গে এই পুরস্কার পেয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বাংলাদেশে সেলিনা হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা