× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাজাহান শিকদারের সম্পাদনায় কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৬ পিএম

বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে সম্মিলিত কবিতার বই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে সম্মিলিত কবিতার বই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

সম্মিলিত কবিতার বই-৪ শিরোনামে একটি গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ডট কমের এ বই প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স। বইটির প্রধান সমন্বয়ক এম রহমান তারেক। বইটির সম্পাদনা করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা শাজাহান শিকদার।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে সম্মিলিত কবিতার বই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

বইটির মোড়ক উন্মোচন করেন প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্রের সমন্বয়ক, অণুকাব্যকার ও জনপ্রিয় ছড়াকার সাইদুজ্জামান রওশন ওরফে দন্ত্যস রওশন।

এ সময় উপস্থিত ছিলেন কবি এম এম হুমায়ুন কবীর, শেরতাজ খান, আফসার উদ্দিন, আলামিন চৌধুরী স্বপন, কাজী মহিউদ্দিন ও ভিনসেন্ট রিচমন্ড গোমেজ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা