× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেম-ভালোবাসা এবং বিরহব্যথার অমিমাংসিত রহস্য ‘মায়াতন্ত্র’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৪ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১০ পিএম

সৃজনশীল সাংবাদিক কবি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ 'মায়াতন্ত্র' বের হয়েছে। ফাইল ফটো

সৃজনশীল সাংবাদিক কবি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ 'মায়াতন্ত্র' বের হয়েছে। ফাইল ফটো

সৃজনশীল সাংবাদিক কবি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ 'মায়াতন্ত্র' বের হয়েছে শ্রাবণ প্রকাশনী থেকে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ব‌ইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। ব‌ইটির প্রচ্ছদ এঁকেছেন রাজিব রায়। ৬৭টি কবিতা স্থান পেয়েছে মায়াতন্ত্রে। গত চারদিন ব‌ইটি মেলায় বেশ সাড়া জাগায়।‌

প্রকাশক জানান, মায়াতন্ত্র নামটির মধ্যে একটা আলাদা অনুভুতি আছে‌। নামের কারণে পাঠক কবিতার ব‌ইটি হাতে নিচ্ছেন। চলছেও ভালো।‌

কবিতাগুলোর বিষয়বস্তু সম্পর্কে ব‌ইয়ের ফ্ল্যাপে বলা হয়েছে, প্রতিটি মানুষের কিছু শখের মানুষ থাকে। তাদের প্রতি অতুল মায়াও থাকে। অনুভূতির উঠোনে একটু যত্ন পেলে তুলতুলে নরম হয়ে ওঠে সে।‌

কিন্তু বাস্তবতার সড়কে আক্রান্ত মানুষ, অন্যের প্রতি কোমল ভালোবাসার ভিটায় যখন শ্লেষের চারা লাগায়, তখন সে ভীর থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়। বিষণ্ণ মন খুঁজে প্রশান্তি।‌ কখনো বৃষ্টির প্রার্থনায়, সন্ধ্যা তারার মাঝে। মেঘ‌ও হয়ে ওঠে অভিমানের পারদ। যদি বৃষ্টি না ঝরায়। 

কবি মিজান মালিকের মায়াতন্ত্র'র কবিতার শরীর শৈলিতে প্রেম, আশা-নিরাশা, কাছে পাওয়া কিংবা দূরত্বের শঙ্কা আবার কখনো দোটানা আশ্রয় নিয়েছে বেশ। বলা চলে এই কাব্যগ্রন্থের বড় একটা জায়গা দখলে রেখেছে প্রেম, ভালোবাসা বিরহব্যথার অমিমাংসিত রহস্য। পাশাপাশি জীবনপাতার ওপর কুয়াশা ঝরে পড়াও পেয়েছে জায়গা। তবে সেটিও মূখ্য হয়ে উঠতে পারেনি, কাব্যগ্রন্থের রোমান্টিক কবিতার দাপটের কাছে। এর প্রতিটি কবিতা যেনো বিদ্যমান সময়ের একেকটা বৃক্ষ। যার ছায়ায় একটু জিরিয়ে নিতে চাইবে সবাই।

মূল্য ২৫০ টাকা। তবে ২৫% কমিশনে পাঠক পাচ্ছেন ১৮৫ টাকায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা