× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোমার হৃদয় মুক্তিযুদ্ধের অনিঃশেষ পঙ্‌ক্তিমালা

মহাদেব সাহা

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ০০:১৭ এএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১১:০১ এএম

তোমার হৃদয় মুক্তিযুদ্ধের অনিঃশেষ পঙ্‌ক্তিমালা

আমি যখন তোমার দিকে তাকাই, মনে হয় একাত্তরের

বাংলাদেশ আমাদের ডাকছে

আমাদের বুকের মধ্যে বয়ে যাচ্ছে এ দেশের সমস্ত নদী

আমি চিৎকার করতে করতে ৭ই মার্চের স্বপ্নের দিকে ছুটতে থাকি

আমাদের সমস্ত শরীর কেঁপে ওঠে নিশিজাগা একটি চাঁপাফুলের গন্ধে

কেউ জানে না আমি সেই মুখ, আনন্দ ও শিহরণ

কীভাবে গোপন করে রেখেছি।


তোমার আজকেই এই ভাঙা চেহারা, উশকোখুশকো মুখের দিকে চেয়েও

আমি বাংলার সেই গৌরব দেখতে পাই

তুমি যখন মুখ নিচু করে ক্রাচে ভর দিয়ে হেঁটে যাও

আমি বুঝতে পারি তোমার পাশে চোখ মুছতে মুছতে

হেঁটে যায় বাংলাদেশ।


তুমি একদিন সাহসে আকাশের সমান উঁচু হয়ে উঠেছিলে

তোমার এই বীরত্বগাথা আমাদের আত্মপরিচয়ের স্বাক্ষর

তুমি নিভে যাচ্ছো বলে ভয় পাচ্ছো

না, তুমি কখনো নির্বাপিত হতে পারো না

কেননা তোমার হৃদয় হচ্ছে মুক্তিযুদ্ধের অনিঃশেষ পঙ্‌ক্তিমালা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা