× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২২ ১৮:২১ পিএম

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

খ্যাতির জন্য নয়, সারা জীবন আনন্দের সাথে কাজ করতে চাই। মানুষকে ভালোবেসে বাঁচতে চাই। আলোকিত মানুষ গড়ার স্বপ্ন দেখি। জীবনের শেষ দিন পর্যন্ত এই স্বপ্ন দেখে যাবো। 

আজ সোমবার ইমপ্রেস টেলিফিল্ম এর বিনোদন পাক্ষিক আনন্দ আলো আয়োজিত ‘গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১’ গ্রহণকালে বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এসব কথা বলেছেন। 

চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলতাফ হোসেন গোলন্দাজের পুত্র গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, বিশিষ্ট অভিনেতা, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গফরগাঁওয়ের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলতাফ হোসেন গোলন্দাজের নামে সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় গত বছর। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কার্যক্রমটি বন্ধ রাখা হয়। এক বছর পর জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাবিদ, সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদ প্রথমবার পুরস্কারের জন্য মনোনীত করা হয়। আজ (২৫ জুলাই) তার জন্মদিনে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদের হাতে পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা, ক্রেস্ট, উত্তরীয়সহ অন্যান্য উপহার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা