× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু সা‌হি‌ত্যে উত্তরণ সম্মাননা পে‌লেন মাসুম আওয়াল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৪:৩০ পিএম

শিশু সা‌হি‌ত্যে উত্তরণ সম্মাননা পে‌লেন মাসুম আওয়াল

দীর্ঘ সময় ধ‌রে শিশুসা‌হিত্য চর্চা ক‌রে আস‌ছেন মাসুম আওয়াল। এই সম‌য়ের শিশুসা‌হি‌ত্যের আ‌লো‌কিত মুখ তি‌নি। এবার শিশু সা‌হি‌ত্যে অবদা‌নের জন্য উত্তরণ সম্মাননা পে‌লেন মাসুম আওয়াল।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ব‌বিদ্যালয়ের ফোকলোর গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ আ‌য়োজ‌নের মাধ্যমে মাসুম আওয়া‌লের হা‌তে সম্মাননা ক্রেষ্ট তু‌লে দেন উত্তরণ প্রকাশ‌নের কর্ণধার মহব্বত হো‌সেন মিলন।

এই অনুষ্ঠা‌নে প্রধান আ‌লোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন অনুবাদক ও গ‌বেষক জা‌ভেদ হু‌সেন।

আরও উপ‌স্থিত ছি‌লেন রা‌বির ফোক‌লোর বিভা‌গের অধ্যাপক ড. আবুল হাসান চৌধুরী, রা‌বির উর্দু বিভাগের সহকারী অধ্যাপক ড. সা‌মিউল ইসলাম, লেখক ড. আ‌মিনুল ইসলাম, ফোক‌লোর বিভা‌গের সহকারী অধ্যাপক কনক আ‌মিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠা‌নে পুরস্কার পাওয়ার অনুভূ‌তি ব্যক্ত ক‌রে মাসুম আওয়াল ব‌লেন, ‌‘পুরস্কার প্রা‌প্তি এক রকম নি‌জের কা‌জের স্বীকৃ‌তি। প্রায় স‌তের বছর ধ‌রে শিশু-‌কি‌শোর‌দের জন্য লেখার চেষ্টা ক‌রে যা‌চ্ছি। এসব কা‌জের জন্য আজ‌কের স্বীকৃ‌তি আগামী দিনগু‌লো‌তে পথ চলার পা‌থেয় হ‌য়ে থাক‌ল। যারা এই পুরস্কা‌রের জন্য আমা‌কে মনোনীত ক‌রে‌ছেন তা‌দের প্রতি অ‌নেক কৃতজ্ঞতা ও ভা‌লোবাসা জ্ঞাপন কর‌ছি।’

এই অনুষ্ঠা‌নে উত্তরণ প্রকাশ‌নীর নতুন চার‌টি বই‌য়ের মোড়ক উ‌ম্মোচন করা হয়।  বই‌গুলো হ‌লো ড. আ‌মিনুল ইসলা‌মের রাজশাহীর লোক সংস্কৃ‌তি, কণক আ‌মিরুল ইসলা‌মের কবিতার বই ঘ‌টি বাঙা‌লের দে‌শে ও  শেষ রা‌তের ভাঙা পুরাণ এবং আফ‌রিন মে‌রি‌নের ‘চিন্তাসূত্র’।

উ‌ল্লেখ্য, ১৯৮৬ সালের  ২৫ এপ্রিল রাজশাহীর পদ্মা তীরের গোয়ালপাড়া গ্রামে মাসুম আওয়ালের জন্ম। ২০১২ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেন তিনি। এরপর রাজশাহী থেকে ঢাকায় পাড়ি জমান। অংশগ্রহণ করেন বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পে। প্রশিক্ষণ শেষ হয় ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে। 

দীর্ঘ সতের বছর ধরে নিরলস ভাবে শিশুসাহিত্য চর্চা করছেন মাসুম আওয়াল। এ পর্যন্ত তার ৯ টি বই প্রকাশিত হয়েছে। প্রথম কিশোর কবিতার বই ‘সবুজ ফড়িং হলুদ ফড়িং’ প্রকাশ হয় ২০০৯ সালে। ২০১০ সালে প্রকাশিত হয় ছড়ার বই ‘ছুটছে মজার ছড়ার গাড়ি’, ২০১৩ সালে প্রকাশ হয় গল্পগ্রন্থ ‘জটা কবিরাজ ও ভূতুড়ে বটগাছ’ , ২০১৪ সালে প্রকাশ হয় ছড়ার বই ‘ভূততাড়ুয়া’। ২০১৮ সালে প্রকাশ হয় ছড়ার বই ‘আমিও ফ‌ড়িং তু‌মিও ফ‌ড়িং’। ২০১৯ সালে প্রকাশ হয় ছড়ার বই ‘টই টই হই চই’ ও শিশুতোষ গল্পের বই ‘আশেকীন স্যারের ক্লা‌সে মি‌ষ্টি একটা প‌রি’। ২০২১ সালে প্রকাশ হয় ছড়ার বই ‘বাক‌শো ভরা এক‌শো ছড়া’ এবং ২০২৩ সালে প্রকাশ হয় কিশোর উপন্যাস ‘গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা