× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে দুই বাংলার লেখকদের সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:২১ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৫ পিএম

রূপগঞ্জ থানা কনফারেন্সে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার কথাসাহিত্যিক দিলীপ রায়। প্রবা ফটো

রূপগঞ্জ থানা কনফারেন্সে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার কথাসাহিত্যিক দিলীপ রায়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে দুই বাংলা-বাংলাদেশ ও ভারতের কলকাতার লেখকদের নিয়ে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা কনফারেন্সে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার কথাসাহিত্যিক দিলীপ রায়। 

রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি আলম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম।

কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, কবি শাহী সবুর, ফুলকুড়ি সম্পাদক আহমেদ মতিউরসহ দুই বাংলার কবি ও লেখকরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা