× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’ সমাপ্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ২১:০৬ পিএম

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ। সংগৃহীত ফটো

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ। সংগৃহীত ফটো

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত আলী যাকেরের স্মৃতি ধরে রাখতে মুক্তিযুদ্ধ জাদুঘর গৃহীত ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’ শেষ হয়েছে। ২০২২ সালের অক্টোবরে গ্রন্থপাঠ উদ্যোগ গ্রহণ করা হয় এবং ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গ্রন্থাগার প্রতিনিধিদের হাতে গ্রন্থসমূহ হস্তান্তর করা হয়।

দনিয়া পাঠাগারের মোহাম্মদ শাহনেওয়াজ ছিলেন এই কর্মসূচির সমন্বয়ক। ৫০টি পাঠাগারকে বই প্রদান করার জন্য নির্বাচিত করা হলেও ৪২টি পাঠাগার কর্মসূচিতে অংশগ্রহণ করে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ শেষে প্রতিক্রিয়া জমা দেন। এক্ষেত্রে ৩৭টি পাঠাগার পাঠ-প্রতিক্রিয়া জমা দেয়। 

স্কুল পর্যায়ে ১১৫টি, কলেজ পর্যায়ে ৬২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৭১টিসহ মোট ২৪৮টি পাঠ প্রতিক্রিয়া জমা পড়ে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মফিদুল হক, ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের, জাতীয় গ্রন্থকেন্দ্রের মহাপরিচালক মিনার মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং প্রয়াত ট্রাস্টি আলী যাকেরের ছেলে ইরেশ যাকেরকে সদস্য করে জুরি বোর্ড গঠিত হয়।

যাচাই-বাছাই করে স্কুল পর্যায়ে ২৩টি, কলেজ পর্যায়ে ২০টি এবং বিশ্ববিদ্যলয় পর্যায়ে ২৩টি পাঠ প্রতিক্রিয়া জুরি বোর্ডের চূড়ান্ত বিচারকাজের জন্য মনোনিত করা হয়। পাঠ উদ্যোগের সিদ্ধান্ত অনুসারে জুরিদের দেওয়া নম্বরের ভিত্তিতে সেরা দশজনকে পুরস্কৃত করা হবে।

সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা