× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রক্ষণশীলতার দুর্গ ভেঙে প্রগতির পতাকা উড়িয়েছেন সুফিয়া কামাল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৪:০৬ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৫:০৭ পিএম

বাংলা একাডেমিতে সুফিয়া কামাল স্মরণে আলোচনা অনুষ্ঠান। প্রবা ফটো

বাংলা একাডেমিতে সুফিয়া কামাল স্মরণে আলোচনা অনুষ্ঠান। প্রবা ফটো

‘সুফিয়া কামাল ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ অতিক্রম করে দেশের মানুষের সামগ্রিক কল্যাণ ও মঙ্গলের জন্য কাজ করে গেছেন। এ কাজে তার কোনো বিরতি ছিল না, অবসর ছিল না। তিনি রক্ষণশীলতার দুর্গ ভেঙেছেন, প্রগতির পতাকা উড়িয়েছেন। জোর গলায় বলতে চেয়েছেন “নিশ্বাস নিঃশেষ হোক পুষ্প বিকাশের প্রয়োজনে”।’ এ দেশের প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের জন্মদিনে তাঁর স্মরণে এসব কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

মঙ্গলবার (২০ জুন) সকালে বাংলা একাডেমিতে সুফিয়া কামাল স্মরণে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে একক বক্তৃতা দেন সুলতানা কামাল। স্বাগত বক্তব্য দেন একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া। অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসনা জাহান খানম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব মোখলেছুর রহমান আকন্দ।

হাসনা জাহান খানম বলেন, ‘সুফিয়া কামাল আমৃত্যু নারী অধিকার, মানবসাম্য এবং আধুনিক সমাজ ও স্বদেশ প্রতিষ্ঠার আন্দোলন করে গেছেন। সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি যেমন বাংলা সাহিত্যে নতুন অধ্যায় যোগ করেছেন, তেমনি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সামগ্রিক অগ্রসরমানতা নিশ্চিত করেছেন।’

মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘সুফিয়া কামালের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। নারী অধিকার এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠায় তাঁর লড়াই আমাদের চিরকালীন অনুপ্রেরণার উৎস।’

সেলিনা হোসেন বলেন, ‘কবি সুফিয়া কামাল কবিতা ও কর্মিতায় এক কোমল-কঠোর নাম। সুফিয়া কামালের কবিতা যেমন মানব-অনুভবের কোমল মহাদেশকে স্পর্শ করে তেমনি তাঁর নারী আন্দোলন, কুসংস্কারবিরোধী অবস্থান এবং মানবমুক্তির আবাহন কঠোর সত্যের বার্তাবহ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা