× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবিশঙ্কর ও বুলবুল স্মরণ সভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ২২:৫৭ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ০০:২৭ এএম

রবিশঙ্কর ও বুলবুল স্মরণ সভা

রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংগীতশিল্পী পণ্ডিত রবিশঙ্কর ও নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর স্মরণে সভা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) 'স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ' নামে এই সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন মনিরা পারভীন হ্যাপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ান আলী লাভলু। বুলবুল চৌধুরীর নৃত্যজীবনের নানা দিকে আলোকপাত করেন নৃত্যগুরু আমানুল হক, গবেষক অধ্যাপক নিগার চৌধুরী। আলোচনা অনুষ্ঠানের পর রবিশঙ্করের গানের সঙ্গে নৃত্য পরিবেশ করেন সুইটি দাস মৌ, স্নাতা শাহরিন ও তার দল।

নিগার চৌধুরী বলেন, তৎকালীন মুসলমান সমাজে নানা প্রতিকূলতার মধ্যে বুলবুল চৌধুরী এ দেশে একটি সত্য প্রতিষ্ঠা করে গেছেন, তা হলো মানুষের জন্য শিল্প। দেশীয় ঐতিহ্যের প্রতি ছিল তার অসীম ভালোবাসা। মুসলিম সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সেই ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে যুগোপযোগী ও সৃজনশীল নৃত্যনাট্য রচনা করে গেছেন তিনি। 

একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু আমানুল হক বলেন, আমরা একালের নৃত্যশিল্পীরা নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর কম্পোজিশনগুলো ধরে রাখতে পারিনি। তার নৃত্যনাট্য নিয়ে যারা জানতেন বা যারা তার সঙ্গে কাজ করেছেন, তারাও বেঁচে নেই। এখন কিছু আলোকচিত্র ভরসা। সেই ছবিগুলো জোড়া দিয়ে এখন আমরা নতুন করে তার নৃত্যনাট্য মঞ্চে নিয়ে আসতে পারব। আলোচনা পর্বের পর ফারহানা চৌধুরী বেবী ও সোহেল চৌধুরীর কোরিওগ্রাফিতে বুলবুল চৌধুরীর নৃত্যনাট্যের অংশবিশেষ পরিবেশিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা