× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া লেখক চক্রের নতুন কমিটিতে ইসলাম রফিক সভাপতি, বকুল সম্পাদক

বগুড়া অফিস

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৮:২১ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:১০ পিএম

বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক বকুল। প্রবা ফটো

বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক বকুল। প্রবা ফটো

বগুড়া লেখক চক্রের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলাম রফিক সভাপতি ও মো. বকুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১২ মে) সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে বগুড়া লেখক চক্রের সাধারণ সভায় ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়।

সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। এতে কবি সম্মেলন ও সংগঠনের বিগত দুই বছরের কার্যক্রম উপস্থাপন করা হয়। পরে সভাপতি ইসলাম রফিক ২০২১-২০২২ দুই বছর মেয়াদি কমিটি ভেঙে দেন। এরপর সদস্যদের মতামতের ওপর ভিত্তি করে সংগঠনের উপদেষ্টা পলাশ খন্দকারকে আহ্বায়ক এবং কবি শিবলী মোকতাদির ও কবি ওয়ায়েজ রেজাকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বয়ক পলাশ খন্দকারের সভাপতিত্বে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কবি শিবলী মোকতাদির ও কবি ওয়ায়েজ রেজা।

বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের আগামী দুই বছরের জন্য (২০২৩-২০২৪) কমিটি গঠন করতে সবার মতামতের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবি ইসলাম রফিক ও কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল।

কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহসভাপতি ওয়ায়েজ রেজা, সহসাধারণ সম্পাদক এম রহমান সাগর, গণসংযোগ সম্পাদক এস এম আনিছুর রহমান, আসর পরিচালনা সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু এবং নির্বাহী সদস্য ৪ জন হলেন, আমির খসরু সেলিম, কামরুন নাহার কুহেলী, শুভ্রা সাহা এবং পবিত্র প্রামাণিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা