প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৩ ০০:০৮ এএম
মঙ্গলবার পাঁচ গুণী লেখককে সংবর্ধনা দিয়েছে বেরাইদ গণপাঠাগার। সংগৃহীত ফটো
পাঁচ গুণী লেখককে সংবর্ধনা দিয়েছে বেরাইদ গণপাঠাগার। মঙ্গলবার (২ মে) বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতির সহযোগিতায় ঢাকা উত্তর সিটির ৪২ নম্বর ওয়ার্ডে বেরাইদ গণপাঠাগার কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
পাঁচ গুণী লেখক হলেন- প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবি মুস্তাফিজ শফি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, কথাসাহিত্যিক আয়েশা সিদ্দিকা শেলী, ভ্রমণ লেখক ইমদাদ হক ও কথাসাহিত্যিক সাজেদুল ইসলাম। সম্পাদক মুস্তাফিজ শফি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
এ কে এম রহমতুল্লাহ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু, পৃষ্ঠপোষক গণপাঠাগারের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ এবং সমন্বয়ক এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণপাঠাগার সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়া।
অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, গ্রন্থাগার আমাদের ইতিহাস, গ্রন্থাগার আমাদের সভ্যতা, গ্রন্থাগার আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা।