× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৮ পিএম

মোহন রায়হান। ছবি: সংগৃহীত

মোহন রায়হান। ছবি: সংগৃহীত

অবশেষে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দিতে যাচ্ছে সরকার। তবে পুরস্কার নিবেন কি-না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি কবি মোহন রায়হান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, আজ (শনিবার) বিকালে জাতীয় কবিতা পরিষদের মিটিং শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-  কবি মোহন রায়হানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত  ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় । আগামী ২ মার্চ সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।”

প্রসঙ্গত, গত সোমবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটটি বিভাগে ৯ জনকে মনোনীত করে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী এবার সাহিত্যের কবিতা শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কবি মোহন রায়হান এই পুরস্কারের জন্য মনোনীত হন।

এছাড়াও সাহিত্যের অন্যান্য বিভাগে ২০২৫ সালের বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সবার হাতে এ পুরস্কার তুলে দিলেও মোহন রায়হানকে পুরস্কার নেওয়ার জন্য ডাকা হয়নি। যা তীব্র সমালোচনার জন্ম দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা