× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবারের বইমেলায় ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭ পিএম

‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’ বইয়ের প্রচ্ছদ

‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’ বইয়ের প্রচ্ছদ

প্রকাশিত হয়েছে কবি ও কথাশিল্পী জোবায়ের মিলন সম্পাদিত মানবহিতৈষী ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনস্মৃতিগ্রন্থ ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’। অমর একুশে বইমেলা উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য।

স্বাধীনতার পর কিছু মহিমান্বিত মানুষের নিঃস্বার্থ শ্রম ও মেধায় গড়ে ওঠা বাংলাদেশের সমাজ সংস্কৃতির নির্মাণে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদান অনস্বীকার্য। পেশাগত, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি মুক্তিযুদ্ধের আদর্শ ও মানবতাবাদী দর্শনে উজ্জীবিত এক মহীরূহ ব্যক্তিত্ব ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধের চরম সময়ে বিদেশে অবস্থানকালে পাসপোর্ট ছিঁড়ে ফেলে ‘ফিল্ড হাসপাতাল’ গড়ে তোলার মধ্য দিয়ে নিজেকে দেশের একনিষ্ঠ সেবক হিসেবে প্রতিষ্ঠিত করেন ডা. জাফরুল্লাহ। স্বাধীনতার পর তিনি হয়ে ওঠেন নিয়ম ভাঙা ও নতুন নিয়ম গড়ার এক পরার্থপর যোদ্ধা। সমাজ সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিকল্পধারার স্বাস্থ্য আন্দোলন, নারীপ্রগতি ও গ্রামমুখী পেশাদারি বিকাশে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। রাজকীয় জীবনযাপন ছেড়ে সাধারণ মানুষের কাতারে নেমে এসে আজীবন সবহারা মানুষের সঙ্গী ছিলেন তিনি।

তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও মানবিক গুণাবলি, দেশপ্রেম ও পরোপকারিতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই—এমন মূল্যায়ন উঠে এসেছে গ্রন্থটিতে সংকলিত লেখাগুলোতে।

গ্রন্থটিতে স্মৃতিচারণ করেছেন তাঁর স্ত্রী শিরীন হক, পুত্র বারীশ হাসান চৌধুরী, বোন সেলিনা চৌধুরী মিলি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, কবি ফরহাদ মযহার, ড. শাহদীন মালিক, এম সাখাওয়াত হোসেন, মহিউদ্দিন আহমদসহ আরও অনেকে।

সম্পাদক জোবায়ের মিলন গ্রন্থটিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন, দর্শন, শ্রম ও সংগ্রামের বহুমাত্রিক দিক তুলে ধরার চেষ্টা করেছেন। বইটি পাঠ করলে তাঁর অজানা অনেক দিক যেমন উন্মোচিত হবে, তেমনি স্পষ্ট হবে—মৃত্যুতে যিনি শেষ হওয়ার কথা নয়, তিনি হয়ে থাকেন মানুষের হৃদয়ে।

গ্রন্থটির প্রচ্ছদ করেছেন আর. করিমের স্কেচ অবলম্বনে রাইসুল ইসলাম আসাদ। বইটির মুদ্রিত মূল্য ৫৮০ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা