× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন নয়জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯ পিএম

বাংলা একাডেমি ভবন। ছবি: ফেসবুক থেকে

বাংলা একাডেমি ভবন। ছবি: ফেসবুক থেকে

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ প্রদান করা হচ্ছে। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে অনন্য অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ এর জন্য ‘প্রস্তাবক কমিটি’র সুপারিশ এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তের ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয়। পরে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ পুরস্কার অনুমোদন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা