শিশুসাহিত্যে পাপড়ি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:৫৫ পিএম
প্রখ্যাত শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ। ছবি: সংগৃহীত
শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ। তার সৃজনশীল লেখা, কল্পনাশক্তি ও শিশুদের মানস গঠনে ইতিবাচক ভূমিকার জন্য এবছর তাকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জুলফিকার শাহাদাৎ-কে পুরস্কার প্রদান করা হবে।
শিশুদের জন্য গল্প, ছড়া ও কিশোর উপযোগী সাহিত্যে জুলফিকার শাহাদাৎ দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সৃজনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর রচনায় শিশুমনের সরলতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক শিক্ষার সুষম প্রতিফলন ঘটেছে, যা পাঠক ও সমালোচকদের কাছে প্রশংসিত। জুলফিকার শাহাদাৎ এর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছাব্বিশ।