× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া লেখক চক্রের পুরস্কার ঘোষণা

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৮:০৫ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম

বগুড়া লেখক চক্রের পুরস্কার ঘোষণা

বগুড়া লেখক চক্র এবার ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫’ ঘোষণা করা করেছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক এ ঘোষণা দেন।

এবার বগুড়া লেখক চক্র পুরস্কার পাচ্ছেন-কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধে সৈকত হাবিব, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জলছবির সম্পাদক জামসেদ ওয়াজেদ, সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি ও শিশুসাহিত্যে হাসনাত আমজাদ।

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেওয়া হবে আগামী ২৯ নভেম্বর। পুরস্কার তুলে দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।

সংবাদ সম্মেলনে কবি ইসলাম রফিক বলেন, ১৯৮৯ সাল থেকে সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দিয়ে আসছে বগুড়া লেখক চক্র।

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মী অংশ নেবেন।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি থাকবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাছানাত আলী। এতে বইয়ের স্টলসহ অন্যান্য স্টল থাকবে। সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, সেমিনার পেপার ও ‘পুণ্ডনগর’ স্যুভেনি বের করা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা কবি-সম্পাদক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা