× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধ্যাত্মিকতা ও পরাবাস্তবতার ‘দেহবাতি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫ পিএম

কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজের পঞ্চম পর্বের কাব্যগ্রন্থ ‘দেহবাতি’

কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজের পঞ্চম পর্বের কাব্যগ্রন্থ ‘দেহবাতি’

বইমেলায় প্রকাশিত হয়েছে কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজের পঞ্চম পর্বের কাব্যগ্রন্থ ‘দেহবাতি’। বইটি প্রকাশ করেছে ‘শান্তির প্রবেশ’, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার মূলপ্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যানের ‘পানকৌড়ি’ প্রকাশনের ১১৬ নম্বর স্টলে।

‘দেহবাতি’ সম্পর্কে কবি রাসেল আশেকী বলেন, আধ্যাত্মিকতা ও মহাজাগতিক পরাবাস্তবতার ছোঁয়ায় গঠিত এই কাব্যগ্রন্থ মানবচেতনার গভীর উপলব্ধির প্রতিচ্ছবি। এটি এক অন্তরগ্রহের জাগরণী ও অন্তরশিল্পের শিল্পভূমি, যেখানে ভাসমান মানুষের দ্বীপ, মানববাজার এবং বঙ্গবন্ধু নতুনরূপে উপস্থিত হয়েছেন।

এছাড়াও কবির হৃদয়প্রজ্ঞায় উঠে এসেছে গণিত শাহ, আলোপুত্র প্রিন্স নূর, মানবিকা প্রজ্ঞাবতী, প্রেমকুমারী, বিশ্বকন্যা, বঙ্গসুন্দরী ও ভূবনসুন্দরী—প্রমুখ চরিত্র। তারা সবাই এক নতুন পৃথিবীর নির্মাতা, যেখানে প্রেম, সম্প্রীতি, একতা, সততা, সাহস ও প্রযুক্তির মিশেলে এক শান্তিময় জীবন গড়ার স্বপ্ন বুনেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা