× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলায় অমর একুশের আবহ

হাসনাত শাহীন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বছর ঘুরে ফের ফিরে এলো বাঙালির ভাই হারনো বেদনার দিন ‘অমর একুশে’। আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে সেই দিন। যে দিনের শুরুতেই ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা রক্ষায় প্রাণ দেওয়া শহিদদের অবনতমস্তকে বিনম্র-শ্রদ্ধা জানাবে পুরো বাঙালি জাতি। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ১৯৫২’র ভাষা আন্দোলনের অমর একুশে’র শহিদদের স্মরণে অনুষ্ঠিত মাসব্যাপী এবারের ‘অমর একুশে বইমেলা’র ২০তম দিনে দেখা মিললো তার প্রস্তুতির আবহ। 

এদিনে বিকেল তিনটায় যখন মেলার দ্বার খুলে দেওয়ার পর থেকেই মেলায় ঘুরে দেখা গেছে- মেলার মাইকে প্রতিবছরের মতো ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি না বাজলেও মেলায় যারা এসেছেন তাদের অনেকের কথনে-বসনে ছিল একুশের আবহ। শহীদ মিনার ও এর আশপাশে তখন চলছিল আল্পনায় তুলির আঁচড়। বলা চলে-একুশের এমনই আবহের মধ্য দিয়ে অতিবাহিত হল এবারের অমর একুশে বইমেলার এ বিংশতম দিন।

অমর একুশে’র ঠিক আগের দিন বৃহস্পতিবার মেলা ঘুরে দেখা গেছে, অনেকের সজা-সজ্জায় ছিল একুশের আবহ। মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রকাশনা সংস্থার সাথে সংশ্লিষ্টদের কণ্ঠেও প্রকাশিত হল অমর একুশে নিয়ে মেলার প্রস্তুতির কথা। তারা বলছেন- আজ যেমন একুশের আবহে অনেকেই মেলায় এসেছেন, কাল এই সংখ্যা হবে আকাশ ছোঁয়া। হাজারে হাজারে মানুষ এই দিনটিকে স্মরণ করতে ঘর থেকে বের হবে একুশের আবহে। সকাল থেকেই বইমেলাও ছেয়ে যাবে সেই আবহে। বই দেখবে-কিনবে; সে জন্য আমরাও সেজে আসবো অমর একুশের আবহে।

এদিকে, অমর একুশে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানিয়েছে আগামীকাল শুক্রবার ‘অমর একুশে’। এ উপলক্ষে এদিনের মেলার দ্বার খুলবে সকাল ৭টায় এবং একটানা চলবে রাত ৯টা পর্যন্ত।

বৃহস্পতিবারের বইমেলার নতুন বইয়ের তথ্য

একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বৃহস্পতিবার মেলায় নতুন বই এসেছে ১১২টি। এর মধ্যে গল্প গ্রন্থ- ১৩টি, উপন্যাস- ৮টি, প্রবন্ধ- ২টি, কবিতা- ২৭টি, গবেষণা গ্রন্থ- ২টি, ছড়ার বই- ৩টি, শিশুসাহিত্য বিষয়ক বই- ৩টি, জীবনী গ্রন্থ- ৩টি, রচনাবলি- ৩টি, নাটক বিষয়ক বই- ২টি, বিজ্ঞান বিষয়ক বই- ২টি, ভ্রমণ বিষয়ক বই- ৩টি, ইতিহাস বিষয়ক বই- ৩টি, চিকিৎস্যা ও স্বাস্থ্য বিষয়ক বই- ৩টি, ভাষা বিষয়ে বই- ৩টি, গণ-অভ্যুত্থান বিষয়ে বই- ১টি, ধর্মীয় গ্রন্থ-১টি, অনুবাদ বই- ১টি, সায়েন্স ফিকশন- ২টি এবং অন্যান্য বিষয়ে বই এসেছে- ২৭টি।

মেলার উল্লেখযোগ্য কিছু বই

আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে- হুমায়ুন আজাদের ‘রচনাবলি-১ ও ২’, অ্যাডর্ন পাবলিকেশন থেকে এসেছে- শিপক কৃষ্ণ দেবনাথের ‘মহাকবি অশ্বঘোষের জীবন ও সাহিত্যকর্ম’, টাঙ্গন প্রকাশনী এনেছে- অরণ্য পাশা’র শিশুতোষ গল্প বই ‘স্কুল পালানোর পর’, কথাপ্রকাশ নিয়ে এসেছে- সাদিয়া মাহ্জাবীন ইমামের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক বই ‘বনের মানুষ মানুষের বন’, পুথিনিলয় প্রকাশনী থেকে- ড. মোজাম্মেল হকের ছড়ার বই ‘ছড়ায় আনন্দ’, অনন্যা থেকে- সুদীপ্ত আনন্দের ক্রীড়াবিষয়ক বই ‘স্বপ্ন ছোঁয়া সোনার কন্যারা’, ঐতিহ্য প্রকাশ করেছে- শামিমা সুলতানা’র গবেষণা বিষয়ক বই ‘মধ্যযুগের বাংলা সাহিত্য: নানা প্রসঙ্গ’ এবং অন্যপ্রকাশ থেকে এসেছে- সজল আশফাকের গল্পের বই ‘ইলিশ ইলিউশনস’ ইত্যাদি।

মেলার মূলমঞ্চের আয়োজন 

এদিনের বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘উপন্যাস, ‘ঔপন্যাসিক ও রশীদ করীমের উপন্যাসবীক্ষা: কয়েকটি প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন-হামীম কামরুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন- অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু। সভাপতিত্ব করেন- সুব্রত বড়ুয়া।

এরপরেই একই মঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। এতে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন-কবি মো. সোলায়মান চৌধুরী, লেলিনা আক্তার, শাহীন রিজভী, মো. আশরাফুল হক, তাজ ইসলাম, আলতাফ হোসাইন রানা, চঞ্চল শাহরিয়ার, জুবায়ের আন নায়েম এবং আউয়াল খোন্দকার। আবৃত্তি পরিবেশন করেন- আবৃত্তিশিল্পী এস এম শাহনুর, এম এ কুদ্দুস, কামরুন নেসা চৌধুরী এবং জান্নাতুল ফেরদৌস মুক্তা।

অন্যদিকে, মেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে অবস্থিত লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ও গদ্যকার শাহাবুদ্দীন নাগরী এবং কবি ইমরান মাহফুজ।

মেলার আগামীকালের অনুষ্ঠান 

আগামীকাল শুক্রবার; অমর একুশে ফেব্রুয়ারি- শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিনের বইমেলা শুরু হবে সকাল ৭টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এর মধ্যে সকাল ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। এতে সভাপতিত্ব করবেন- কবি হাসান হাফিজ। পরে একই মঞ্চে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘অমর একুশে বক্তৃতা ২০২৫’। ‘অমর একুশে বক্তৃতা ২০২৫’ প্রদান করবেন- অধ্যাপক আনু মুহাম্মদ। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য দেবেন- একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা