× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৪

পুরস্কৃত হলেন কফিল আহমেদ আফরোজা সোমা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪১ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০১ পিএম

পুরস্কৃত হলেন কফিল আহমেদ আফরোজা সোমা

বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গ্রগতিশীল চিন্তক আবু খালেদ পাঠানের স্মরণে প্রবর্তিত আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৪ পেলেন কবি কফিল আহমেদ ও আফরোজা সোমা।

শনিবার ( ২৮ সেপ্টেম্বে ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযোদ্ধা জাদুঘর মিলনায়তনে ‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’ প্রবর্তিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন কবি ফারুক মাহমুদ, এম সানাউল হক, সাংবাদিক ও প্রাবন্ধিক কাজল রশীদ শাহীন। সভাপতিত্ব করেন পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক ও লেখক, সম্পাদক ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।

কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদের জন্ম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তিনি মূলত লিটল ম্যাগাজিনকেন্দ্রিক সাহিত্যচর্চায় মনোযোগী ছিলেন। আর আফরোজা সোমা সাহিত্যচর্চার পাশাপাশি পেশায় বিশ্ববিদ্যাল শিক্ষক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা