× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরস্কৃত হচ্ছেন কফিল আহমেদ ও আফরোজা সোমা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৭ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৫ পিএম

পুরস্কৃত হচ্ছেন কফিল আহমেদ ও আফরোজা সোমা

কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত আবু খালেদ পাঠান স্মরণে গঠিত ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার-২০২৪’ ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন কবি-সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি-প্রাবন্ধিক আফরোজা সোমা।

শিগগিরই নির্বাচিত দুজনের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুরস্কার কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিন্তক ও শিক্ষাবিদ আবু খালেদ পাঠান ১৯৩৭ সালের ২৬ জুন ব্রিটিশ ভারতের তদানীন্তন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ ৩৫ বছর। করেছেন সাংবাদিকতাও। কিশোরগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা ছিল তার। লেখালেখি করেছেন স্থানীয় ও জাতীয় দৈনিকসহ অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকীতে। ২০২৩ সালের ১১ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। 

কবি কফিল আহমেদের জন্ম ১৯৬২ সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়। তিনি মূলত লিটল ম্যাগাজিনকেন্দ্রিক সাহিত্যচর্চায় মনোযোগী ছিলেন। জড়িত ছিলেন সাহিত্য কাগজ ‘পূর্ণদৈর্ঘ্য’, ‘নদী’, ‘ফৃ’, ‘দামোদর’, ‘নান্দীপাঠ’ এবং ‘মান্দার’-এর সঙ্গে। কফিল আহমেদের গানের সংকলন ‘পাখির ডানায় দারুণ শক্তি গরুর চোখে মায়া’ এবং কাব্যগ্রন্থ ‘কবিতাগদ্যকথা, ‘রোজ তাই কথা বলে আমার কবি’। 

কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা অধ্যাপনা করছেন সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিষয়ে। ‘জেন্ডার’ ও ‘গণমাধ্যম’ তার কাজের অন্যতম প্রধান বিষয়। প্রকাশিত গ্রন্থ ৭টি। কবিতা ৫ এবং প্রবন্ধ ও গবেষণাগ্রন্থ ২টি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা