× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলে গেলেন শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিনটু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৬:৩৭ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১৭:০৬ পিএম

আশরাফুল আলম পিনটু। ছবি : সংগৃহীত

আশরাফুল আলম পিনটু। ছবি : সংগৃহীত

খ্যাতিমান শিশুসাহিত্যিক, সংগঠক ও সাংবাদিক আশরাফুল আলম পিনটু আর নেই। আশরাফুল আলম পিনটুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, তার সহকর্মী কাওছার মাহমুদ। তিনি জানান, সোমবার রাত আড়াইটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ৩টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আশরাফুল আলম পিনটুর জন্ম ১৯৬৪ সালে। পৈতৃক নিবাস রাজশাহীর শালবাগান। শৈশব-কৈশোর কেটেছে বরেন্দ্র অঞ্চলে। ছেলেবেলা থেকেই টান ছিল গাছপালা বনবাদাড় আর পাখির দিকে। তাই ঘুরেফিরে তার লেখার মূল অনুষঙ্গ হয়ে উঠেছে ফুল, পাখি ও প্রকৃতি। 

প্রথম লেখা প্রকাশ পায় ১৯৭৬-এ। ছোট-বড় সবার জন্যই লিখেছেন। গল্প, উপন্যাস, ছড়া, কবিতা ও কলাম বড়দের জন্য মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা পঞ্চাশের অধিক। ছড়ার বই তালপাতার বাঁশি, গল্পের বই শ্মশানতলির সার্কাস, উপন্যাস টুপিন ভাই জিন্দাবাদ, দাদুর বেড়াল, শৈশববিষয়ক রূপকথা নয় চুপকথা তার উল্লেখযোগ্য বই। কর্মসূত্রে সম্পাদনা করছেন দৈনিক যুগান্তরের ছোটদের পাতা ‘আলোর নাচন’। এ ছাড়া সম্পাদনা করেছেন শিশু-কিশোরদের পত্রিকা ‘কিশোর’। লেখালেখির জন্য এম নুরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড ইউনিসেফসহ বেশকিছু সম্মাননা পেয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা