× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট গালা ২০২৪

জেসমিন ইসলাম জুঁই

প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৯:৩৭ পিএম

মেট গালা ২০২৪

মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয়ে গেল ‘মেট গালা ২০২৪’। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসেছিল মেট গালার আসর। আইকনিক সব আউটফিটে লাল গালিচায় বিশ্বের বড় বড় তারকার মেলা বসেছিল সেদিন।

এ বছরে মেট গালা ২০২৪-এর থিম ‘স্লিপিং বিউটিস : রিওয়াকেনিং ফ্যাশন’। সেই ড্রেস কোডের সঙ্গে মিল রেখেই তারকারা হাজির হয়েছিলেন রেড কার্পেটে।

মেট গালা হলো একটি চ্যারিটি ফ্যাশন ইভেন্ট। এ ফ্যাশন ইভেন্টের মাধ্যমে দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহ করে। এর ধারাবাহিকতায় প্রতি বছরই এ ফ্যাশন ইভেন্টের আয়োজন করা হয়। এবারের মেট গালার হোস্ট ছিলেন জেন্ডায়া, জেনিফার লোপেজ, ব্যাড বানি ও ক্রিস হেমসওয়ার্থ।

মেট গালার এবারের থিম ছিল স্লিপিং বিউটিস : রিওয়াকেনিং ফ্যাশন’ এবং অফিসিয়াল ড্রেস কোড ছিল ‘দ্য গার্ডেন অব টাইম’। জিজি হাদিদ, জেন্ডায়া, কিম কার্দাশিয়ান, কাইলি জেনার, জেনিফার লোপেজের মতো তারকারা হাজির হয়েছিলেন চোখ ধাঁধানো সব লুকে।

জেন্ডায়া : তিনি এ গ্র্যান্ড ইভেন্টের হোস্ট ছিলেন। জন গ্যালিয়ানোর একটি মেসন মার্গিলা মুগ্ধ করা গাউনে এ দিন দেখা যায় তাকে। এটি ১৯৯৪-এর ডিওর ডিজাইন দ্বারা অনুপ্রাণিত। ল রোচের স্টাইল করা একটি দীর্ঘ ফ্লেয়ারসহ সবুজ এবং নীল রত্ন-টোনড পোশাকটি পরেছিলেন। দ্বিতীয় লুক হিসেবে জেন্ডায়া একটি দুর্দান্ত কালো গাউনে সবাইকে অবাক করে দিয়েছিলেন। অব-দ্য-শোল্ডার ফ্লাফি স্লিভ এবং একটি পেপ্লাম হেমলাইনসহ একটি কর্সেটেড লেস-আপ বডি গাউন ছিল এটি।

জিজি হাদিদ : সুপারমডেল জিজি হাদিদকে মেট গালায় একটি সাদা অব-দ্য-শোল্ডার কর্সেট পোশাকে দেখা যায়। কালো ডাচেস সাটিন টিপিং এবং হলুদ রঙের থ্রিডি ফুলের অলংকরণে একটি সাদা সিল্কের গাউনে তার থেকে চোখ ফেরানো যাচ্ছিল না।

জেনিফার লোপেজ : সোনালি ফুলের কারুকার্য করা, মেঝে পর্যন্ত ছড়িয়ে থাকা গাউনে ধরা দিয়েছেন জেনিফার লোপেজ। তার এ পোশাকটি ডিজাইন করেছেন ড্যানিয়েল রোজবেরি। অব শোল্ডার গাউনের সঙ্গে ছিল মানানসই অলংকার। তিনি বর বেন অ্যাফ্লেকের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

কিম কার্দাশিয়ান : এবারের আসরে গ্ল্যামারাস লুকে ধরা দেন কিম কার্দাশিয়ান। জন গ্যালিয়ানোর সিলভার মেইসন মার্জিয়েলা গাউনে এক কথায় অসাধারণ লাগছিল তাকে।

কাইলি জেনার : প্রতিবারের মতো এ আসরেও কাইলি জেনার সবার নজর কেড়েছেন। এবার তিনি অস্কার দে লা রেন্ডার গাউনে হাজির হয়েছেন। তার পোশাকটি গার্ডেন স্ট্যাচু থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছিল।

ক্রিস হেমসওয়ার্থ : অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ টম ফোর্ডের মনোক্রমিক স্যুটে মেট গালা আসরে যোগদান করেছিলেন। তিনি আসলে কো-হোস্ট ছিলেন। সাবলীল এ পোশাকে তার অনন্য ব্যক্তিত্ব ফুটে উঠেছিল।

ব্যাড বানি : এবারের মেট গালার কো-হোস্ট ও সংগীতশিল্পী ব্যাড বানি জন গ্যালিয়ানোর ডিজাইন করা একটি পোশাকে এসেছিলেন। আনুষঙ্গিক হিসেবে পরেছিলেন একটি বালিশসদৃশ হেডপিস, লেদার হ্যান্ড গ্লাভস এবং ডায়মন্ড সেইপড্ সানগ্লাস; যা তাকে এনে দিয়েছিল আইকনিক লুক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা