× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৯:১১ পিএম

শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইক

দেশের ফ্যাশনকে সর্বস্তরে ছড়িয়ে দিতে ঢাকায় আবারও শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইক। গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ফ্যাশনপ্রেমীদের এ উৎসব। এ বছর দ্বিতীয় আসর বসবে জুনে। এটা হবে আর্কা ফ্যাশন উইক সামার ২০২৪।

১১ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার। তিনি বলেন, ‘পোশাকশিল্পে আমার যাত্রা হয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে। সারা বিশ্বে এখন মেড ইন বাংলাদেশের পোশাক পাওয়া যায়। কিন্তু এখনও “ডিজাইন বাই বাংলাদেশ” নেই। এটা কেন হচ্ছে না তা নিয়ে আমি কাজ করছি। তাই দেশের ডিজাইনারদের এগিয়ে নিয়ে যেতে এ আয়োজন অনেক বড় ভূমিকা রাখবে।’

আর্কা ফ্যাশন উইকের মূল উদ্দেশ্য পোশাক রপ্তানিকারক থেকে ফ্যাশন রপ্তানিকারক দেশে বাংলাদেশের উন্নীত হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা। পাশাপাশি আমাদের সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশি ব্র্যান্ড ও রিটেইল লেবেলগুলোর সাফল্যে অবদান রাখা। আর্কা বিশ্বাস করে আমাদের ফ্যাশন এবং টেক্সটাইল শিল্পের এ বিবর্তন দেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আমাদের অর্থনীতি আরও উন্নত করতে সাহায্য করবে।

তা ছাড়া আর্কা ফ্যাশন উইক বাংলাদেশের প্রত্যেকের জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজেকে তুলে ধরার উপযুক্ত সুযোগ। এবারে ইভেন্টে থাকছে বিশেষভাবে কিউরেট করা শীর্ষ ব্র্যান্ড আর ডিজাইনারদের রানওয়ে শো এবং পোশাক ও অনুষঙ্গ সংগ্রহের প্রদর্শনী। উপরন্তু এ ইভেন্ট আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। বস্তুত এটা এমন একটা ইভেন্ট যেখানে ফ্যাশন সচেতনরা অনায়াসে তাদের নিজস্ব স্টাইল উপস্থাপন করতে পারবেন। গেল আসরের মতো এবারও যথারীতি আর্কা ফ্যাশন উইকে ফুড জোন ছাড়াও থাকবে প্রতি রাতে বিভিন্ন মিউজিক্যাল পারফরম্যান্স। এ ছাড়া আরও অনেক আয়োজন থাকবে।

এ আয়োজনের আয়োজকদের মধ্যে রয়েছেন আজরা মাহমুদ, তাহসিন এন চৌধুরী, অমিয়া খন্দকার, আফশান সাত্তার, শিফা মামুন, নওশিন খায়ের, শেখ সাইফুর রহমান, মেহরুজ মুনির ও জারিন রাশিদ। আরও জানতে ভিজিট করুন www.arkafw.com অথবা ফেসবুক পেজ arkafashionweek-এ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা