× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের পাঞ্জাবি মিলছে বালুচরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪ ১৯:১২ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৪ ১৯:৩৪ পিএম

ঈদের পাঞ্জাবি মিলছে বালুচরে

বালুচর ফ্যাশন হাউস ঈদের জন্য নিয়ে এসেছে নানা ডিজাইনের নান্দনিক পাঞ্জাবি, কুর্তা ও কটি। সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পাঞ্জাবি ও কুর্তার ডিজাইনে আছে তারুণ্যের আমেজ।


ব্র্যান্ডটির পোশাকে ফেব্রিক হিসেবে ব্যবহার হয়েছে সুতি, জাকুয়ার্ড, চিকেন কারী, রিমি কটন, শাহি সিল্ক, চিকুয়েন্স, ব্যাম সিল্ক ও ভয়েল। এসব কাপড়ে অ্যামব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে আনা হয়েছে নান্দনিকতা। রঙেও আনা হয়েছে বৈচিত্র্য। এ ছাড়া কাটিংয়ে দেখা মেলে নতুনত্ব। 

বালুচর ফ্যাশন হাউসের সঞ্চালক শাহিন চৌধুরী বলেন, ‘এই ঈদে যেহেতু অনেক গরম থাকবে, তাই ছেলেদের পাঞ্জাবিতে কটনের মধ্যে হালকা রঙকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে সিম্পল কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’ 

এই ঈদে প্রিন্টের দাপট কিছুটা মলিন হবে, এক রঙের কাপড়ে নতুনত্ব আসবে, থাকবে কাটিং আর প্যাটার্নে ভেরিয়েশন, সেমি লং প্যাটার্ন তার জায়গা ধরে রাখবে, ফিউশনধর্মী পাঞ্জাবিতেও থাকবে ডিজাইনে নতুনত্ব, এমনটাই বললেন শাহিন চৌধুরী।

পোশাক কেনা যাবে খুচরা ও পাইকারি। ঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা