× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানসিক চাপের জন্য যে অভ্যাসগুলো দায়ী

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৪:৩৮ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৫:১৯ পিএম

মানসিক চাপের জন্য যে অভ্যাসগুলো দায়ী

জীবনযাপনের ধরন সরাসরি প্রভাব ফেলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। সুস্থ থাকার জন্য নানা খুঁটিনাটি বিষয়ে নজর দিতে হবে। প্রতিদিনের অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে এমন কিছু যা অসুস্থ করে তোলে আমাদের। ফলে সেগুলো বদলাতে না পারলে ঘটতে পারে অঘটন।

যে অভ্যাসগুলো মানসিক সমস্যার জন্য দায়ী। 

অস্বাস্থ্যকর খাবার

সারা দিনের খাবারের ওপর অনেকটাই নির্ভর করে স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্যকর খাবার শরীর ও মন দুটোই ভালো রাখতে সহায়তা করে। কিন্তু অস্বাস্থ্যকর খাবার প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যে; যা নানা ধরনের মানসিক সমস্যা সৃষ্টি করে। তাই মানসিকভাবে সুস্থ থাকতে অস্বাস্থ্যকর খাবার পরিহার করে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে।

শারীরিক ব্যায়ামের অভাব

দিনের বেশিরভাগ সময় কাটে কর্মক্ষেত্রে স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে। যে কারণে শারীরিক ক্রিয়াকলাপ কম হয়; যা মানসিক সমস্যা সৃষ্টি করে।

আলাদাভাবে কোনো ব্যায়াম করা সম্ভব না হলেও প্রতিদিন অন্তত একটু হাঁটাহাঁটি বা সাইকেল চালানোর মতো অভ্যাসগুলো করতে হবে। ঘরের কাজ করলেও তা ব্যায়ামের মতো সুবিধা দিতে পারে। এ কাজগুলো শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ করে। ফলে ভালো থাকে মন।

পর্যাপ্ত ঘুম না হলে

ঘুমকে অনেকে মনে করে সময় নষ্ট করা। আসলে তা নয়। দিনের বেলা নির্বিঘ্নে কাজ করার জন্য রাতে পর্যাপ্ত ঘুম জরুরি। ঘুমের চক্র নষ্ট হলে তার প্রভাব পড়তে শুরু করে শরীর ও মনে। তাই পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমাতে সাহায্য করে।

জীবনযাপনের ক্ষেত্রে এ অভ্যাসগুলোর ওপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ এ কাজগুলো ঠিকভাবে করলে সুস্থ থাকার পথ অনেকটাই সুগম হবে। শরীরের পাশাপাশি উন্নতি হবে মানসিক স্বাস্থ্যেরও। কমবে মানসিক চাপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা