× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ আমেজে লা রিভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১৬:৩১ পিএম

ঈদ আমেজে লা রিভ

আসছে সবচেয়ে বড় উৎসব ঈদ। গরমের এই সময়ের কথা মাথায় রেখে লা রিভ নিয়ে এসেছে নতুন কালেকশন। ৫ মার্চ এক জমকালো ফ্যাশন শোর মাধ্যমে উন্মোচিত হলো লা রিভ ঈদ কালেকশন-২০২৪।

 

যেকোনো উৎসবে নিজেকে সাজিয়ে তুলতে পোশাক অন্যতম। উৎসবের রঙে রাঙিয়ে তুলতে লা রিভ এনেছে ক্যাটাগরিভিত্তিক কালেকশন। গরমের কথা মাথায় রেখে চোখে আরাম দেয় এমন রঙ ও ফেব্রিকে সাজানো হয়েছে তাদের নতুন সম্ভার। ঈদ কালেকশনের এবারের থিম ইন্ডালজেন্স বা মগ্নতা। ঈদের মতো উৎসবে জীবনের ছোট ছোট আনন্দে মগ্ন হওয়ার খুশি ও উচ্ছ্বাসকেই রঙ, ডিজাইন ও প্যাটার্নে ফুটিয়ে তুলেছে ব্র্যান্ডটি। 

ফ্যাশন শোর কিউ শুরু হয় ফ্যামিলি কালেকশন দিয়ে। সেখানে পরিবারের সবার জন্য ম্যাচিং ডিজাইনের পাশাপাশি স্বতন্ত্র পার্টি-স্টাইলগুলোও উঠে আসে। বাবা-ছেলে, মা-মেয়ে, টিন, ছেলে ও মেয়েদের জন্য উপস্থাপন হয় ঈদ পোশাক। যেখানে ছিল পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ, লং টিউনিক, কামিজ, টিন পাঞ্জাবি ও টিউনিক। আর কোর এথনিক অংশে ছিল পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার কামিজ।

নতুন কালেকশন নিয়ে মন্নুজান নার্গিস বলেন, ‘সিল্ক ও মসলিনের যুগলবন্দি ঘটেছে এবারের কালেকশনে। ঈদের এই সময়টাতে থাকবে গ্রীষ্মের দাবদাহ। উৎসবের আমেজকে ধরে রাখতে সিল্কের লাক্সারি এবং গ্রীষ্মের প্রখর তেজ কমাতে ভিসকোসের কমফোর্ট ব্লেন্ড করা হয়েছে।’

এবারের লা রিভের ডিজাইনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো ফিউশন। তাদের কিউতে দেখা গেছে- ফিউশনে তৈরি নারী ও কিশোরীদের পার্টি গাউন ও টিউনিক। ঈদের ক্যাজুয়াল ও সেমি এথনিক অনুষ্ঠানে পরার উপযোগী টিউনিক উইথ শ্রাগ, কামিজ, লং-স্লিভ শার্ট, লং-টিউনিক, বিজনেস ক্যাজুয়াল শার্ট উঠে আসে পরের কিউগুলোতে। এ ছাড়াও কোর ক্যাজুয়াল সেগমেন্টে দেখা মেলে টি-শার্ট, পোলো, টপস, টিউনিক, উভেন টপ, টিউনিক উইথ কেপ ও হেনলি টি-শার্ট। 

বাদ পড়েনি পরিবারের ছোট সদস্যের পোশাকও। এক্সক্লুসিভ লেবেল নার্গিসাস থেকে ক্যাজুয়াল-ওয়ার হিসেবে টপ, টপ বটম সেট, শার্ট, কামিজে র‌্যাম্প মাতান মডেলরা। আর পুরুষের কালেকশনে বিশেষ নজর কেড়েছে প্রিমিয়াম পাঞ্জাবি, কটি ও কাবলি সেট। সবশেষে তুলে ধরা হয় সিল্ক, মসলিন ও পার্টি-উপযোগী গাউন, টিউনিক ও সালোয়ার কামিজ সেটে সাজানো নার্গিসাস এথনিক কালেকশন। নতুন এ কালেকশন তাদের শোরুমের পাশাপাশি মিলবে অনলাইনেও। ওয়েব ঠিকানা- www.lerevecraze.com


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা