ইভেন্ট
যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৬:২০ পিএম
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মোহনা বলরুমে অনুষ্ঠিত হলো জমকালো এক ফ্যাশন শো। ৪ নভেম্বর ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড সিজন-৩ নামের এ বর্ণাঢ্য ফ্যাশন শোর আয়োজন করে লামোর ইভেন্ট ও অ্যাটায়ার ক্লাব বিডি।

অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের বেশকিছু ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে কিউতে মাতেন জনপ্রিয় মডেলরা। ফিতা কেটে ফ্যাশন প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম। এ সময় উপস্থিত ছিলেন বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক, শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান আলম শেঠ, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, সেম ইউপিভিসি ও র্যাংকস এফসি প্রপার্টিজের পরিচালক মাহবুব তানভীর, হাবিব তাজকিরাজের চেয়ারম্যান রুম্মান আহাম্মেদ, ফ্যাশন ব্র্যান্ড আর্টের চেয়ারম্যান মামুন চৌধুরী, আয়োজক লামোর ইভেন্টের সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব ও অ্যাটায়ার ক্লাব বিডির ফাউন্ডার আরিফুর রহমান।

‘উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে’ ফ্যাশন প্যারেডে অংশগ্রহণ করে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডগুলো। যার মধ্যে রয়েছে—বিউটাইন, রিভাইব, আর্ট, ফিট এলিগেন্স, মেগমার্ট, এন্টিক ফ্যাশন, ওয়েস্টউড, অপ্সরা, শেপার ও নোয়াইবা। আর কোরিওগ্রাফিতে ছিলেন আশিকুর রহমান পনি।