× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেড এখন মিরপুরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৮ পিএম

রেড এখন মিরপুরে

নারীদের শীর্ষ সৌন্দর্যসেবা কেন্দ্র রেড বাই আফরোজা পারভীন শুরু করেছে তাদের তৃতীয় আউটলেট। ১৭ ফেব্রুয়ারি মিরপুরের ১২ নম্বর সেকশনে উদ্বোধন হয়েছে নতুন এই শাখা। উদ্বোধন উপলক্ষে ১৮-২০ ফেব্রয়ারি এই তিনদিন ১২টি সেবা চলবে বিনামূল্যে।

ষোল বছরে পা দিয়ে রেড শুরু করেছে তাদের তৃতীয় আউটলেট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সারির অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, ব্লগার, ফ্যাশন ডিজাইনার, ইনফ্লুয়েন্সার, নিউট্রিশানিস্ট ছাড়াও রেডের লয়্যাল কাস্টমাররা।

সূচনা অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ফ্যাশন শো। এই শো অনুষ্ঠিত হয়েছে রেডএর নতুন আউটলেটের চারপাশের রাস্তায়। এটা অভিনবই বলতে হবে। পরে কেক কেটে আনুষ্ঠানিক পথচলা শুরু করা হয়। এছাড়া বিকাল থেকেই ছিল মেহেদি উৎসব। অতিথিরা মেহেদির রঙে রাঙিয়েছেন নিজেদের; যা এই অনুষ্ঠানে যোগ করেছে বিশেষ মাত্রা।

উদ্বোধন উপলক্ষে ১৮২০ ফেব্রয়ারি এই তিনদিন রেডের ক্লায়েন্টদের ১২টি সেবা বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। রেডের সঙ্গে যোগাযোগ করে এই সেবা ও অন্যান্য সেবা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাবে বলে জানিয়েছেন রেডের কর্ণধার ও দেশের শীর্ষস্থানীয় সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভীন।

একটি তিনতলা বাড়ির পুরোটা জুড়েই থাকছে রেড। ৫০০০ স্কোয়ার ফুটের এই বিস্তৃত পরিসরে আছে নানা ধরণের সেবা গ্রহণের ব্যবস্থা। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, হেয়ারস্টাইল, পেডিকওর, মেনিকিওর, রিবন্ডিং, নেল এক্সটেনশন ইত্যাদি সেবা ছাড়াও প্রাকৃতিক (আয়ুর্বেদ) সৌন্দর্যসেবাসহ অত্যাধুনিক ব্যবস্থাপনায় সব ধরণের সেবা পাওয়া যাবে রেডের এই শাখায়, জানিয়েছেন আফরোজা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা