প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০০ পিএম
ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশে মিলছে একুশের পোশাক। পোশাকের মোটিফে স্থান পেয়েছে গ্রীক মিথোলজির ফোর এলিমেন্টস এর মাটি বা আর্থ, ভাষার অনুসঙ্গ অক্ষর, কলম ও দৈনিক পত্রিকার থিম।

মাতৃভাষায় কথা বলার যে আনন্দ, স্বাচ্ছন্দ্যবোধ তা আমাদের কষ্টের বিনিময়ে অর্জিত। অনন্য এই ইতিহাসকে সম্মান জানাতে প্রতি বছর ফেব্রুয়ারির একুশ তারিখে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনা আমাদের সঙ্গী প্রতিদিনের প্রতিটি পদক্ষেপে। এমনকি হৃদয়ের গভীর থেকে পোশাকের ক্যানভাসেও ডিজাইন হিসেবে উঠে আসে একুশে ফেব্রুয়ারি। ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড আমার বাংলাদেশ-এর অধীনে তৈরি হয়েছে একুশের পোশাক। মূল রং সাদা, কালো আর অ্যাশ এর সঙ্গে একুশে সংগ্রহে আরো যোগ করা হয়েছে লাল।

একুশের সংগ্রহে মেয়েদের জন্য
রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কামিজ, ওড়না, ব্লাউজ ও আনইস্টিচ ড্রেস। ছেলেদের জন্য
মিলবে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং উত্তরীয়। ছোটদের জন্য রয়েছে কামিজ, ফ্রক,
স্কাট টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। হাফসিল্ক, বিভিন্ন ধরণের কটন, ভয়েল
কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, কাটিং-সুইং ও অ্যামব্রয়ডারি কাজে হয়েছে
পোশাকের জমিন অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেয়ার চেষ্টা করা
হয়েছে একুশ এর চেতনার নানান অনুষঙ্গের সন্নিবেশে। উৎসবের পরিপূর্ণতার জন্যে রয়েছে
যুগল আর পরিবারের সবার জন্যে একই থিমের পোশাক। উপহার সামগ্রী হিসেবে রয়েছে একুশের
ডিজাইনের মগ।
পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোন আউটলেটে। এছাড়া অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh।