× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্রগ্রামে সিক্রেট রেসিপি

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৪:৪৮ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৪:৫৫ পিএম

চট্রগ্রামে সিক্রেট রেসিপি

বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড়ে চালু হলো মালয়েশিয়ান ক্যাফে চেইন ‘সিক্রেট রেসিপি’র প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেট। ২ নভেম্বর আউটলেটটির উদ্বোধন করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন, পেপারনি লিমিটেডের হেড অব বিজনেস কে এস এম মহিতুল বারী ও ফেয়ার গ্রুপের অন্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে কে এস এম মহিতুল বারী বলেন, সিক্রেট রেসিপির সব অউটলেটে প্রিমিয়াম স্বাদ ঠিক রেখে সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করা হয়। চট্টগ্রামেও এ মান অব্যাহত থাকবে।

এ আউটলেটটিতে উদ্বোধন উপলক্ষে কেকে থাকছে ১০ শতাংশ ছাড়। এ ছাড়া যেকোনো খাবার অর্ডারে ১০ শতাংশ ছাড় থাকবে। ক্যাক ম্যানিয়ায় তিনটি স্লাইস কেক কিনলে পাবেন বিনামূল্যে আরও একটি স্লাইস।

রেস্টুরেন্টটি খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত। উপভোগ করতে পারবেন সুস্বাদু ক্রিম কেক, চিজ কেক ও ডেজার্ট। সেই সঙ্গে রয়েছে প্রিমিয়াম মেনু। তা ছাড়া রয়েছে কফি ও কোমল পানীয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা