প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৪ পিএম
প্রবা ফটো
নিখুঁত সেলাই এবং যথাযথ ফিটিংয়ে মানসম্মত, রুচিশীল পোশাক নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড স্প্রেযাতুরা। বনানীতে তাদের আউটলেটটি সজ্জিত হয়েছে উন্নতমানের পোশাকের সম্ভার নিয়ে। ব্র্যান্ডটি গুণগত মান এবং ক্রেতার সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে এনেছে সব পোশাক।

স্প্রেযাতুরার কালেকশনে রয়েছে পুরুষদের জন্য উন্নত মানসম্পন্ন অভিজাত পোশাক। মিলবে ফরমাল শার্ট-প্যান্ট, ক্যাজুয়াল শার্ট-প্যান্ট, পাঞ্জাবি, কটি, পাজামা ও চুড়িদার। এ ছাড়া তাদের রয়েছে বেশ কিছু ধরনের জ্যাকেট। এসব পোশাক গুণগত মানে যেমন অনন্য তেমনি আরামদায়ক। পোশাক তৈরির আগে কাপড়ের রঙ উঠে যায় কি না এবং সংকুচিত হয় কি না, তা পরীক্ষা করে নেওয়া হয়। যেসব গুণের কারণে একটি পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, তার সবকিছু নিশ্চিত করেই স্প্রেযাতুরার পোশাক তৈরি করা হয়।

১৫ ফেব্রুয়ারি বনানীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা মির্জা ফয়সাল আহ্মেদ, ব্র্যান্ডটির কো-ফাউন্ডার আদিবা নাজমা নূর, মিডিয়া উইং নাইমুল হকসহ সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে স্প্রেযাতুরার সিইও মির্জা ফয়সাল আহ্মেদ বলেন, ‘এ দেশে একটি উঁচুমানের পোশাকের ব্র্যান্ড চালু করার প্রবল ইচ্ছা থেকেই স্প্রেযাতুরা প্রতিষ্ঠা করেছি। দেশে অনেকেই পোশাক তৈরির পেশায় জড়িত থাকলেও, তাদের অধিকাংশই ত্রুটিহীন সেলাইয়ের দিকে মনোযোগ দেয় না। আমি আমার পণ্যের মানের সঙ্গে কখনোই আপস করব না।’
ব্র্যান্ডটি পোশাকগুলো তৈরি করে আমদানিকৃত ফেব্রিকে। বেশিরভাগই চায়না ফেব্রিক। এ ছাড়াও রয়েছে ইতালিয়ান ফ্রেবিকে তৈরি পোশাক। তবে ফেব্রিকটি ব্যয়সাপেক্ষ হওয়ায় এই ফেব্রিকের পোশাক তুলনামূলক কম রাখা হয়েছে। ভালো সাড়া পেলে এ ধরনের ফেব্রিক নিয়ে আরও কাজ করবে বলে জানান প্রতিষ্ঠানটির সিইও মির্জা ফয়সাল আহ্মেদ। এ ছাড়া ইজিপশিয়ান কটনের শার্ট রয়েছে তাদের। যা দেশের গরম আবহাওয়ার জন্য খুব আরামদায়ক।

তাদের আউটলেটটি ঘুরে দেখা গেল এক সাদা শার্টের কালেকশনেই রয়েছে ২০ ধরনের ফেব্রিক। ক্রেতার চাহিদা ও পছন্দ অনুযায়ী পোশাক দিতে ব্র্যান্ডটি বদ্ধপরিকর। মূলত দেশের বাইরে থেকে উন্নতমানের পোশাক কেনে যারা তাদের জন্যই এমন উদ্যোগ নিয়েছেন, বললেন মির্জা ফয়সাল আহ্মেদ।

স্প্রেযাতুরায় রয়েছে তিন ধরনের ফিটিং পোশাক—স্লিম ফিট, ক্লাসিক ফিট, রেগুলার ফিট। ফরমাল প্যান্ট রয়েছে দুই ধরনের—প্লেন ফ্রন্ট এবং অন্যটি সিঙ্গেল প্লিট দেওয়া। এ ছাড়া ক্যাজুয়াল প্যান্টগুলো মিলবে স্লিম ফিট ও স্ট্রেট ফিট। দুটি স্টাইলে আছে চিনো প্যান্ট, ফাইভ পকেট। এ ছাড়া ক্রেতার চাহিদা অনুযায়ী রয়েছে কাস্টমাইজ করার সুযোগ। বিনা মূল্যে নিজস্ব কারিগর দিয়ে পোশাকের ফিটিং ঠিক করার ব্যবস্থা রয়েছে।
এমন নৈপুণ্যের পেছনে আছে একদল অভিজ্ঞ কারিগর, যাদের বাছাই করে এনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে ব্লেজার তৈরির কাজ চলছে। এ ছাড়াও নারী ও শিশুদের জন্য বৈচিত্র্যময় পোশাকের ভবিষৎ পরিকল্পনাও রয়েছে তাদের।

দরদাম : তাদের পোশাক কিনতে হলে শার্টের জন্য গুনতে হবে ২ হাজার ৫০০ থেকে শুরু করে ১৩ হাজার টাকা। পাঞ্জাবি মিলবে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকায়। এ ছাড়া প্যান্টের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। পোশাক কিনতে যেতে পারেন তাদের শোরুমে। এ ছাড়া ভিজিট করুন ফেসবুক পেজ sprezzaturabd তে।