× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাল্গুন ও ভালোবাসার উৎসবে সারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৫ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৩ পিএম

ফাল্গুন ও ভালোবাসার উৎসবে সারা

ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে স্বাগত জানাতে বর্ণিল পোশাকের আয়োজন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’। তাদের এবারের ফাল্গুন আয়োজনে সব ধরনের পোশাকেই রয়েছে বসন্তের ছোঁয়া সঙ্গে পোশাকগুলো সময় উপযোগী।

বাতাসে বাসন্তি নতুন ফুলের ঘ্রাণ, সঙ্গে ভালোবাসা দিবসের আবেশ। ভালোবাসা ও ফাল্গুন যেন মিশে গেছে একই সঙ্গে। বসন্ত ঋতুকে আরও বর্ণিল করে তোলে বৈচিত্র্যময় পোশাক। তাই ‘সারা’র সব পোশাকই রঙিন ফ্লোরাল মোটিফে তৈরি করা হয়েছে। বাসন্তি, হলুদ, বাদামি হলুদ, ম্যাজেন্টা, বেবি পিঙ্ক রঙের সব কালেকশনে ট্রেন্ডি প্যাটার্নে দেখা মিলছে।

মেয়েদের কালেকশনে রয়েছে কুর্তি, থ্রি-পিস, ফ্যাশন টপস ও শাড়ি। আর ছেলেদের কালেকশনে মিলবে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, পোলো ও টি-শার্টসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া কিডস কালেকশনে মেয়ে ও ছেলেদের জন্য আছে ফ্রক, টপস, কুর্তি, থ্রি পিস, পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট ও প্যান্ট। পাশাপাশি বসন্তের এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ থাকছে বাবা-ছেলের মিনিমি পাঞ্জাবি কালেকশন।

এ ছাড়া ভালোবাসা দিবসকে ঘিরেও আছে ‘সারা’র বিশেষ আয়োজন। ভ্যালেন্টাইন স্পেশাল কাপল টি-শার্টের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কালেকশন। এই আয়োজনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট। আর মেয়েদের জন্য মিলবে থ্রি পিস, কুর্তি, ফ্যাশন টপস ও ক্যাজুয়াল শার্ট ইত্যাদি।

তাদের এবারের ফাল্গুন ও ভ্যালেন্টাইনস কালেকশনের পোশাকের ডিজাইনে প্রাধান্য পেয়েছে রঙিন কাপড়ের সঙ্গে ফ্লোরাল প্রিন্ট। এ ছাড়াও আরামদায়ক কাপড়ের পাশাপাশি পোশাকের গুণগতমানের দিকে বরাবরের মতই প্রাধান্য দিয়েছে ‘সারা লাইফস্টাইল’। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ৫ শত টাকা থেকে হাজার টাকার মধ্যে।

পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া কেনাকাটা করতে ভিজিট করুন www.saralifestyle.com এবং ফেসবুক পেজ saralifestyle.bd তে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা