প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৭ পিএম
ঋতুরাজ বসন্তের আগমনে সারা দেশে নানা আয়োজন থাকে। ফাল্গুন উৎসব ও তার সঙ্গে মিলে একাকার ভালোবাসা দিবসের আয়োজনও। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজন করেছে ‘ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন’। যেখানে গিটার আর মিষ্টি সুরের মূর্ছনায় সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।

বিশেষ দিবসের জাঁকজমক এই আয়োজনে সিগনেচার রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন”-এ কাপলদের জন্য থাকবে রোম্যান্টিক ক্যান্ডেল লাইট বুফে ডিনারের ব্যবস্থা। যার জন্য গুনতে হবে ৮ হাজার ৯ শত ৯৯ টাকা। এছাড়াও এই আয়োজনে আকর্ষণ হিসেবে আরও থাকছে কাপলদের স্বাগত জানাতে ভ্যালেন্টাইন স্পেশাল ড্রিংক ও হার্ট শেপ স্পেশাল কেক। সঙ্গে মোমবাতির হালকা স্নিগ্ধ হলদে আভায় জনপ্রিয় সংগীত শিল্পীর লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ।

ভালোবাসার এই দিনটিকে স্মরণীয় করতে এবং আকর্ষণীয় করতে ছবি তোলার সজ্জিত ফটোবুথ ছাড়াও থাকছে ৩৬০ ডিগ্রী ফটোবুথ। এছাড়াও রয়েছে সেরা কাপলের জন্য রিওয়ার্ড হিসেবে আকর্ষণীয় পুরুস্কার।
অন্যদিকে, হোটেলটির জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রান্ডিওস অফার করছে বুফে ডিনার মাত্র ৫ হাজার ৯ শত ৯৯ টাকায়। সিলেক্টিভ কার্ড হোল্ডার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রূপ মেম্বার এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য রয়েছে একটি কিনলে অপরটি বিনামূল্যে।
যারা শহরের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে নিরিবিলিতে কিছু সুন্দর স্মরণীয় মুহূর্ত একান্তে কাটাতে চান তার প্রিয় মানুষের সঙ্গে তাদের জন্য রয়েছে দুর্দান্ত রুম প্যাকেজ মাত্র ১৪ হাজার ১৪ টাকায়। সঙ্গে মিলবে ব্যুফে ব্রেকফাস্ট ও ব্যুফে ডিনার। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।