× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রঙ বাংলাদেশের পোশাকে বসন্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৯ পিএম

রঙ বাংলাদেশের পোশাকে বসন্ত

ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজন করেছে বসন্ত উৎসবের। পোশাক ও অন্যান্য সকল সামগ্রীতে এনেছে ফাগুনের ছোঁয়া। 

“বসন্ত এলো এলো এলো রে / পঞ্চম স্বরে কোকিল কুহরে/ মুহু মুহু কুহু কুহু তানে” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই চরণে ফুটে উঠেছে বসন্তের আগমনী বার্তা। রক্তকাঞ্চন, শিমুল, পলাশ, ক্যামেলিয়ার মতো হাজারো ফুলের সুবাসে ভরে উঠেছে মানুষের মন। মনের কলুষতা তাড়িয়ে মন রাঙানো, খোঁপায় ফুল সাজানো, শীত রুক্ষতা কাটিয়ে রঙিন স্বপ্ন দেখা কিংবা শিমুলের নান্দনিকতায় মুগ্ধ হবার সময় বসন্ত। বসন্ত মানেই উৎসবে মেতে উঠা। তাইতো রঙ বাংলাদেশের পোশাক ও অন্যান্য সকল সামগ্রীতে দেখা মিলছে ফাগুনের ছোঁয়া। 

ব্র্যান্ডটিতে সব উৎসবেই বিষয়ভিত্তিক আয়োজন থাকে। এবার বসন্ত আয়োজনের পোশাক ডিজাইনে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফোর এলিমেন্টস এর চার উপাদানের একটি - আর্থ বা মাটি । আগুন, পানি, মাটি, বাতাস। গ্রিক মিথোলজি মতে এই চার উপাদানে গঠিত হয়েছে বিশ্বব্রহ্মাণ্ড। প্রতিটি উপাদানের রয়েছে আলাদা প্রতীক ও সত্তা। প্রকৃতির চোখে এসবের রঙও রয়েছে আলাদা। আর্থ বা মাটির নানান রূপ-বৈচিত্র্যের চমৎকার বিন্যাস ঘটানো হয়েছে রঙ-নকশায়। তাই প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও নান্দনিক।

হাফসিল্ক, রেগুলার কটন, উইভিং কটন, মিক্সড কটন, স্লাব কটন, ভয়েল, লিলেন ও ধূপিয়ান কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানান ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এ্যাম্ব্রয়ডারী, হাতের  কাজ, কারচুপি, কাটিং-সুইং ইত্যাদি।


ট্র্যাডিশানাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এই সংগ্রহের বিশেষ আকর্ষণ। রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়র এর পোশাকেও রয়েছে বসন্তের আমেজ। রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী। বাচ্চাদের জন্যে রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদযাপন করতে পারবে এবারের বসন্ত উৎসব।

পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোন আউটলেটে। এছাড়া অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন www.rang-bd.com অথবা ফেসবুক পেজ rangbangladesh এ। যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৪৪৩৪৪ নম্বরে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা