প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৮:৪২ পিএম
ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইলের জ্যাকেটে মিলছে মূল্যছাড়। মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে দৃষ্টিনন্দন জ্যাকেট।
সারা'র এই অফারের আওতায় থাকছে প্রায় তিন শতাধিক কালার এবং ডিজাইনের জ্যাকেট ও উইন্ড-ব্রেকার। প্রায় ৩০ হাজারেরও বেশী জ্যাকেটের কালেকশন রয়েছে এই অফারে। ছোট বড় সকল বয়সীদের জন্য পাওয়া যাবে এসব জ্যাকেট। পাশাপাশি মেয়েদের ট্যাঙ্ক টপস ও লেগিংস পাওয়া যাচ্ছে মাত্র ১০০ থেকে ২০০ টাকায়।
প্রতিবছর শীতে ফ্যাশন এবং উষ্ণতার মিশ্রণে বাহারি শীতের পোশাক নিয়ে আসে ব্র্যান্ডটি। এবারও ‘সারা’ নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে ভিন্ন ভিন্ন ডিজাইনের নতুন শীতকালীন পোশাকসামগ্রী। আরামদায়ক ফেব্রিক, মানসম্পন্ন এক্সেসরিজ এবং ট্রেন্ডি ডিজাইনের জ্যাকেটগুলো আপনাকে যেমন উষ্ণতা দেবে, তেমনি আপনার ফ্যাশনে যোগ করবে নতুন এক মাত্রা। জ্যাকেট থেকে উইন্ড-ব্রেকার, সব কিছুই পাওয়া যাচ্ছে ‘সারা’র অবিশ্বাস্য অফারে।
ছাড়ের এসব পোশাক মিলবে তাদের সব আউটলেট ও অনলাইনে। এছাড়াও ‘সারা’র নিয়মিত সংগ্রহ তো থাকছেই। ভিজিট করতে পারেন ওয়েবসাইট www.saralifestyle.com ও ফেসবুক পেজ saralifestyle.bd তে।