প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৭:৫১ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৭:৫২ পিএম
কেক কেটে ফ্যাশন হাউজ ব্লুচিজের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়
তৃতীয়বর্ষে পদার্পন করলো ফ্যাশন ব্রান্ড ব্লুচিজ। ২০২১ সালের ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই ফ্যাশন ব্র্যান্ড।
বর্ষপূর্তি উপলক্ষে ব্লুচিজের বনানীর আউটলেট ও এক্সপেরিয়েন্স সেন্টারে এক বর্নাধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ কামরুজ্জামান, সহপ্রতিষ্ঠাতা সিমিন জামানসহ আরো অনেকে। এসময় কেক কেটে ফ্যাশন হাউজ ব্লুচিজের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়। পাশাপাশি বেলওয়ারি বাই ব্লুচিজ নামে নতুন একটি এথনিক কো–ব্র্যান্ডের উদ্বোধন ঘোষনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। নতুন এই কো–ব্র্যান্ডের প্রধান আকর্ষণ হচ্ছে জামদানি শাড়ি।
ব্লুচিজ এবং বেলওয়ারি বাই ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ক্রেতাদের হাতে মানসম্মত ও স্টাইলিশ পণ্য তুলে দেওয়ার লক্ষ্যে আমরা ব্লুচিজ শুরু করি। এবং আমাদের নিজস্ব ডিজাইন কর্মীদের নিরলস পরিশ্রমে ব্লুচিজ এখন ফ্যাশন সচেতন ক্রেতাদের মন জয় করে নিতে পেরেছে বলে মনে করি। দুই বছরের এই সফলতাকে ধরে উদযাপন করতেই আমরা নতুন আরো একটি উদ্যোগ শুরু করতে যাচ্ছি। আমাদের দেশের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বেলওয়ারি বাই ব্লুচিজ নামে নতুন একটি কো–ব্র্যান্ডের পথচলা শুরু হচ্ছে আজ থেকে।’
এখানে উল্লখ্য ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে ব্লুচিজ অনলাইনে তাদের যাত্রা শুরু করে ২০২১ সালের ২৮ ডিসেম্বর। ১৬-৪০ বছর বয়সী কর্মজীবী নারী-পুরুষ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়ে এবং ফ্যাশন সচেতন ব্যক্তিদের জন্যই এই ফ্যাশন ব্রান্ডের প্রতিষ্ঠা। ব্লুচিজে সংগ্রহে ছেলেদের জন্য রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবী, পাজামা, সোয়েটার, হুডি, জ্যাকেট ও ডেনিম জিনস। মেয়েদের জন্য রয়েছে কুর্তি, টপস, চিনো প্যান্ট, ডেনিম জীনস ও ক্যাজুয়াল প্যান্ট।